নফল নামায
তাহিয়্যার নামায
নবীজী ﷺ মসজিদে প্রবেশের পর দু’রাকআত নামায পড়ার উৎসাহ দিয়েছেন।
إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ.
“কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে দুই রাকআত নামায পড়ে নেয়।” -সহীহ বুখারী (৪৪৪) সহীহ মুসলিম (৭১৪) মুসনাদে আহমাদ (২২৫২৯)।
জুমার দিন খুতবা চলাকালীন মসজিদে প্রবেশকারীকে নবীজী বসে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
جَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ، وَالنَّبِيُّ ‘ يَخْطُبُ، فَقَالَ لَهُ النَّبِيُّ ‘: اِجْلِسْ فَقَدْ آذَيْتَ.
“জুমার দিন লোকদের কাঁধ ডিঙিয়ে এক ব্যক্তি এগিয়ে যাচ্ছিলো, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। তখন তাকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসে যাও, তুমি তো কষ্ট দিচ্ছ।” -(সহীহ) সুনানে আবু দাউদ (১১১৮), সহীহ ইবনে হিব্বান (২৭৯০), শরহু মাআনিল আছার ১/২৫১।
নবীজী ﷺ অযুর পরে দু’রাকআত নামায পড়া পছন্দ করেছেন এবং পড়ার উৎসাহ দিয়েছেন।
-(সহীহ) সুনানে তিরমিযী (৩৬৯৮), সহীহ ইবনে খুযায়মা (১২০৯)।