সূচিপত্র

নফল নামায

ইস্তিসকার নামায

নবীজী ﷺ কখনো কখনো বৃষ্টির জন্য নামায পড়েছেন। সাহাবা কেরামকে নিয়ে মাঠে নামায পড়েছেন। এ নামায সাধারণ নিয়মেই আযান-ইকামাত ব্যতীত আদায় করেছেন।

خَرَجَ رَسُولَ اللَّهِ ‘ يَوْمًا يَسْتَسْقِي فَصَلَّى رَكْعَتَيْنِ بِلاَ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ.

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইসতিসকার নামায পড়ার উদ্দেশ্যে বের হলেন। তিনি আযান ইকামত ছাড়া দুই রাকআত নামায পড়লেন।” -(হাদীস সহীহ) সুনানে ইবনে মাজা (১২৬৮), সহীহ ইবনে খুযায়মা (১৪০৯)। দ্র. সহীহ বুখারী (১০২৮)।

কিরাআত উচ্চস্বরে পড়েছেন।

صَلَّى بِنَا رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةَ.

“তিনি আমাদের নিয়ে দুই রাকআত নামায পড়লেন, তিনি উচ্চস্বরে কেরাত পড়েছেন।” -সহীহ বুখারী (১০২৫), মুসনাদে আহমাদ (১৬৪৬৮), সুনানে নাসাঈ (১৫২২)।

নামায আদায় করে খুতবা দিয়েছেন। এরপর দুআ করেছেন। দুআ কবুল হওয়ার জন্য স্বীয় চাদর উল্টে দিয়েছেন।

মুওয়াত্তা মালেক (৬০৮), সহীহ বুখারী (১০০৫, ১০২৪), সহীহ মুসলিম (৮৯৪)।

ইস্তিসকার নামায | নামাজ শিক্ষা - ২ | মুসলিম বাংলা