নফল নামায
চাশত এর নামায
নবীজী ﷺ মাঝে মাঝে চাশত তথা সূর্য একটু প্রখর হলে নামায আদায় করতেন।
صَلاَةُ الأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ.
“বিনীত বান্দাদের নামায হলো যখন উটের বাচ্চা রোদের তাপে উত্তপ্ত হয়।” -সহীহ মুসলিম (৭৪৮), সহীহ ইবনে খুযায়মা (১২২৭)।
কখনো চার রাকআত, কখনো বা দু’রাকআত আবার কখনো আট রাকআতও পড়তেন।
كَانَ رَسُولُ اللَّهِ ‘ يُصَلِّى الضُّحَى أَرْبَعًا وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ.
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামায পড়তেন চার রাকআত। তাওফীক অনুসারে আরও বাড়িয়েও পড়তেন।” -সহীহ বুখারী (১১০৩), সহীহ মুসলিম (৭১৯), সুনানে তিরমিযী (৪৭৫), যাদুল মাআদ ১/৩৩০-৩৩৪।
আবার মাঝে মধ্যে ছেড়ে দিতেন।
সুনানে তিরমিযী (৪৭৬)।