সূচিপত্র

পেশ লফয

হাদিসে জটিলতা ও আমাদের দায়িত্ব

হাদীসে জটিলতা ও আমাদের দায়িত্ব

আল্লাহ তাআলা ও নবীজী ﷺ এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব স্থির করে দিয়েছেন। বলেছেন, তোমরা না জানলে ‘আহলে যিক্র’ তথা ‘মুজতাহিদের’ স্মরণাপন্ন হও। (সূরা: নাহল, আয়াত: ৪৩) তাদের থেকে জেনে আমল করো। বলা বাহুল্য যে, ঘরে ঘরে মুজতাহিদ পাওয়া অসম্ভব। অথচ আমল সবাইকে করতে হবে! তাই নবীজী ﷺ এর সুন্নাহ ও দলিলের আলোকে নামাযের পূর্ণাঙ্গ রূপ ও বিধান সংকলন ছিলো যুগের চাহিদা।

এ প্রয়োজনীয়তা অনুভব করেই বড় বড় মুহাদ্দিস ও মুজতাহিদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন ইমাম আবু হানীফা রাহ.। কুরআন-সুন্নাহ ও অন্যান্য দলিল মন্থন করে সর্বস্বীকৃতভাবে নামাযের পদ্ধতি ও অন্যান্য বিধান সংকলন করেন। তাঁদের সংকলনে নবীজী ﷺ এর নামাযের পূর্ণাঙ্গ বিধান ও রূপ ফুটে ওঠে। যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ও হাফিযুল হাদীস ইমামগণ এ সংকলনকে সমর্থন করেন এবং তদানুযায়ী ফাতওয়া দেন ।

অদ্যাবধি ভারতীয় উপমহাদেশসহ ইসলামী দুনিয়ার অধিকাংশ মুসলমান সেভাবেই আমল করে আসছেন। যুগ যুগ ধরে গবেষণা ও পর্যালোচনা হওয়া সত্তে¡ও আজও তা দীপ্তোজ্জল; কুরআন-সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হিসেবেই স্বীকৃত।

নামাযের বিবরণ আরও অনেক ইমাম লিপিবদ্ধ করেছেন। পুস্তিকা আকারে প্রকাশিতও হয়েছে। সেগুলোতে রয়েছে কিছু ভিন্নতা ও মতভিন্নতা।

হাদিসে জটিলতা ও আমাদের দায়িত্ব | নামাজ শিক্ষা - ২ | মুসলিম বাংলা