নফল নামায
ইস্তিখারার নামায
নবীজী ﷺ সাহাবা কেরামকে ইসতিখারার নামায শিক্ষা দিতেন।
হযরত জাবির রা. বলেন, নবীজী ﷺ আমাদেরকে এমনভাবে ইসতিখারার নামায শেখাতেন, যেভাবে কুরআন শেখাতেন। নবীজী ﷺ বলেন, তোমাদের কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছে করে তখন সে যেন দু’রাকাত নামায পড়ে এই দুআ পড়ে,
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي
সহীহ বুখারী (৬৩৮২), সুনানে আবু দাউদ (১৫৩৮), মুসনাদে আহমাদ (১৪৭০৭)।
দুআতে هَذَا الْأَمْرَ বলার সময় ঐ কাজের নাম উল্লেখ করবে বা মনে মনে ঐ বিষয়ের প্রতি ইঙ্গিত করবে।