নফল নামায
তওবার নামায
নবীজী ﷺ কারো থেকে গোনাহ হওয়ার পর তাওবার উদ্দেশ্যে নামায পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন। যে ব্যক্তির দ্বারা গোনাহ হয়েছে পূর্বোল্লিখিত স্বাভাবিক নিয়মেই দু’রাকআত নামায আদায় করবে এবং ইসতিগফার করবে।
مَا مِنْ مُسْلِمٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى لِذَلِكَ الذَّنْبِ إِلَّا غَفَرَ لَهُ.
“কোনো মুসলমান যদি কোনো গোনাহ করে এরপর অযু করে দুই রাকআত নামায পড়ে, এরপর সে গোনাহের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন।” -(সহীহ) মুসনাদে আহমাদ (৪৭), সুনানে আবু দাউদ (১৫২১), সুনানে তিরমিযী (৪০৬)।