নফল নামায
সালাতুল হাজাহ
নবীজী ﷺ বলেন, নবীগণ যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন নামায পড়তেন।
كَانُوا يَفْزَعُوْنَ إِذَا فَزِعُوا إِلَى الصَّلَاةِ.
“তাঁরা বিচলিত হলে নামাযের আশ্রয় গ্রহণ করতেন।” -(সহীহ) মুসনাদে আহমাদ (১৮৯৩৭), মুসান্নাফে ইবনে আবি শায়বা (৩০১২২), সুনানে কুবরা-নাসাঈ (১০৪৫০)।
নবীজী ﷺ সমস্যার সম্মুখীন হলে নামায পড়তেন।
كَانَ النَّبِىُّ ‘ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى.
“কোনো বিষয় নবীজীকে চিন্তিত করলে তিনি নামাযে দাঁড়িয়ে যেতেন।” -(হাদীস হাসান) সুনানে আবু দাউদ (১৩১৯), মুসনাদে আহমাদ (২৩২৯৯), শুআবুল ঈমান-বায়হাকী (২৯১২)।
বর্ণিত হয়েছে, নবীজী ﷺ বলেছেন, কেউ কোনো সমস্যায় পতিত হলে সে যেন খুব ভালোভাবে অযু করে এবং পূর্ণ মনোযোগের সাথে অন্যান্য নামাযের ন্যায় দু’রাকাত নামায আদায় করে।
-(সলিহ) মুসনাদে আহমাদ (২৭৪৯৭, ২৭৫৪৬), সুনানে ইবনে মাজা (১৩৮৫), সুনানে তিরমিযী (৪৭৮)।