দু'আ (মুনাজাতে মাকবুল - শুক্রবার)

মোট বিষয় - ১৬ টি

সকল দু'আ একত্রে দেখুন

১.

দু‘আ-১৯১

يَا رَبِّ! يَا رَبِّ! يَا رَبِّ! اَللّٰهُمَّ يَا كَبِيْرُ! يَا سَمِيْعُ! يَا بَصِيْرُ! يَا مَنْ لَّا شَرِيْكَ لَهٗ وَلَا وَزِيْرَ لَهٗ! وَيَا خَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ الْمُنِيْرِ! وَيَا عِصْمَةَ الْبَآئِسِ الْخَآئِفِ الْمُسْتَجِيْرِ! وَيَا رَازِقَ الطِّفْلِ الصَّغِيْرِ! وَيَا جَابِرَ الْعَظْمِ الْكَسِيْرِ! أَدْعُوْكَ دُعَآءَ الْبَائِسِ الْفَقِيْرِ كَدُعَآءِ الْمُضْطَرِّ الضَّرِيْرِ، أَسْأَلُكَ بِمَعَاقِدِ الْعِزِّ مِنْ عَرْشِكَ وَبِمَفَاتِيْحِ الرَّحْمَةِ مِنْ كِتَابِكَ أَنْ تَجْعَلَ الْقُرْاٰنَ رَبِيْعَ قَلْبِيْ وَجِلَآءَ حُزْنِيْ.
উচ্চারণঃ

ইয়া রব্বি! ইয়া রব্বি! ইয়া রব্বি! আল্লাহুম্মা ইয়া কাবীরু! ইয়া সামী'উ! ইয়া বাসীরু! ইয়া মাল্লা- শারীকা লাহু ওয়া লা- ওয়াযীরা লাহ্! ওয়া ইয়া খ-লিক্বাশ শামসি ওয়াল ক্বমারিল মুনীর! ওয়া ইয়া 'ইছ্মাতাল বা-ইছিল খ-ইফিল মুস্তাজীর! ওয়া ইয়া র-যিক্বাত ত্বিফলিছ ছগীর! ওয়া ইয়া জা-বিরাল 'আযমিল কাসীর! আদ'ঊকা দু'আ-আল বা-ইছিল ফাক্বীরি কাদু'আ-ইল মুদ্বত্বররিদ দ্বরীর, আসআলুকা বিমা'আ-ক্বিদিল 'ইযযি মিন 'আরশিকা ওয়া বিমাফা-তীহির রহমাতি মিন কিতা-বিকা আন তাজ'আলাল ক্বুরআ-না রবী'আ ক্বলবী ওয়া জিলা-আ হুযনী।

অর্থঃ

হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! হে আমার রব! হে আল্লাহ! হে সুমহান! হে সর্বশ্রোতা! হে সর্বদ্রষ্টা! হে সেই সত্তা! যাঁর কোনো শরীক নেই এবং যাঁর কোনো পরামর্শদাতা নেই! হে সূর্য ও আলোকময় চাঁদের স্রষ্টা! হে নিরূপায়, ভীত ও আশ্রয়প্রার্থী মানুষের একমাত্র আশ্রয়! হে ছোট শিশুর রিযিকদাতা! হে ভগ্ন হাড়ে জোড়াদানকারী! আমি আপনার কাছে একজন নিস্ব ও অভাবী মানুষের মতো আকুল আবেদন করছি; একজন চরম সংকটাপন্ন ও অসহায় মানুষের মতো ডাকছি। আমি আপনার আরশের মহিমান্বিত গৌরবময় গ্রন্থিসমূহের উসিলায় এবং আপনার কিতাবের রহমতের চাবিকাঠিগুলোর উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত এবং দুঃখ-কষ্ট দূরীকরণের মাধ্যম বানিয়ে দিন।

২.

দু‘আ-১৯২

رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا كَذَا وَ كَذَا، يَا مُؤْنِسَ كُلِّ وَحِيْدٍ! وَيَا صَاحِبَ كُلِّ فَرِيْدٍ! وَيَا قَرِيْبًا غَيْرَ بَعِيْدٍ! وَيَا شَاهِدًا غَيْرَ غَآئِبٍ! وَيَا غَالِبًا غَيْرَ مَغْلُوْبٍ! يَا حَيُّ يَا قَيُّوْمُ! يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ! يَا نُوْرَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ! وَيَا زَيْنَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ! يَا جَبَّارَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ! يَا عِمَادَ السَّمٰوٰتِ وَ الْأَرْضِ! يَا بَدِيْعَ السَّمٰوٰتِ وَ الْأَرْضِ، يَا قَيَّامَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ! يَا ذَاالْجَلَالِ وَالْإِكْرَامِ! يَا صَرِيْخَ الْمُسْتَصْرِخِيْنَ! وَمُنْتَهَى الْعَآئِذِيْنَ! وَالْمُفَرِّجُ عَنِ الْمَكْرُوْبِيْنَ! وَالْمُرَوِّحُ عَنِ الْمَغْمُوْمِيْنَ! وَمُجِيْبَ دُعَآءِ الْمُضْطَرِّيْنَ! وَيَا كَاشِفَ الْمَكْرُوْبِ! يَاۤ إِلٰهَ الْعَالَمِيْنَ، وَيَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ! مَنْزُوْلٌ بِۢكَ كُلُّ حَاجَةٍ.
উচ্চারণঃ

রব্বানা- আ-তিনা- ফিদ্দুন্ইয়া- কাযা- ওয়া কাযা-, ইয়া মূনিসা কুল্লি ওয়াহীদ! ওয়া ইয়া ছ-হিবা কুল্লি ফারীদ! ওয়া ইয়া ক্বরীবান গইরা বা'ঈদ! ওয়া ইয়া শা-হিদান গইরা গ-ইব! ওয়া ইয়া গ-লিবান গইরা মগ্লূব! ইয়া হাইয়্যু ইয়া ক্বইয়্যূম! ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম! ইয়া নূরস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ওয়া ইয়া যাইনাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ইয়া জাব্বা-রস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ইয়া 'ইমা-দাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ইয়া বাদী'আস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ইয়া ক্বইইয়া-মাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব! ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম! ইয়া ছরীখল মুস্তাসরিখীন! ওয়া মুন্তাহাল 'আ-ইযীন! ওয়াল মুফাররিজু 'আনিল মাকরূবীন! ওয়াল মুরউইহু 'আনিল মাগমূমীন! ওয়া মুজীবা দু'আ-ইল মুদ্বত্বররীন! ওয়া ইয়া কা-শিফাল মাকরূব! ইয়া ইলা-হাল 'আ-লামীন, ওয়া ইয়া আরহামার র-হিমীন! মানযূলুম বিকা কুল্লু হা-জাহ্।

অর্থঃ

হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এই দুনিয়াতে অমুক অমুক (নেয়ামত ও কল্যাণ) দান করুন (এখানে 'কাযা ওয়া কাযা' এর স্থানে যেকোনো জায়েয দুনিয়াবী হাজত বা চাহিদার কথা মনে মনে বলতে হয়)। হে প্রত্যেক নিঃসঙ্গ মানুষের পরম সঙ্গী! হে প্রত্যেক আপনজনহীন মানুষের পরম বন্ধু! হে অতি নিকটবর্তী, যিনি কখনো দূর হন না! হে সদা প্রত্যক্ষকারী, যিনি কখনো অনুপস্থিত হন না! হে চির বিজয়ী, যাঁকে কখনো পরাভূত করা যায় না! হে চিরঞ্জীব! হে বিশ্বজগতের নিয়ন্ত্রক! হে মহিমাময় ও মহানুভব! হে আসমান ও যমীনের নূর! হে আসমান ও যমীনের শোভা! হে আসমান ও যমীনের মহাপরাক্রমশালী শাসক! হে আসমান ও যমীনের রক্ষক! হে আসমান ও যমীনের অনন্য স্রষ্টা! হে আসমান ও যমীনকে রক্ষণাবেক্ষণকারী! হে মহিমাময় ও মহানুভব! হে আর্তনাদকারীদের উদ্ধারকর্তা! হে আশ্রয়প্রার্থীদের শেষ আশ্রয়স্থল! হে সংকটগ্রস্তদের দুঃখ দূরকারী! হে দুশ্চিন্তাগ্রস্তদের হৃদয়ে প্রশান্তি দানকারী! হে নিরুপায়দের দোয়ায় সাড়াদানকারী! হে সমস্ত বিপদ-আপদ দূরকারী! হে বিশ্বজগতের ইলাহ! এবং হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! আমার প্রতিটি ছোট-বড় প্রয়োজন ও অভাব কেবল আপনারই দরবারে পেশ করছি। (আপনিই তো ছোট-বড় সকল প্রয়োজন পূরণকারী)।

৩.

দু‘আ-১৯৩

اَللّٰهُمَّ إِنَّكَ خَلَّاقٌ عَظِيْمٌ، إِنَّكَ سَمِيْعٌ عَلِيْمٌ، إِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ، إِنَّكَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ. اَللّٰهُمَّ إِنَّكَ أَنْتَ الْبَرُّ الْجَوَادُ الْكَرِيْمُ، فَاغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ، وَعَافِنِيْ وَارْزُقْنِيْ، وَاسْتُرْنِيْ وَاجْبُرْنِيْ، وَارْفَعْنِيْ، وَاهْدِنِيْ وَلَا تُضِلَّنِيْ، وَأَدْخِلْنِيَ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ. إِلَيْكَ رَبِّ فَحَبِّبْنِيْ، وَفِيْ نَفْسِيْ لَكَ فَذَلِّلْنِيْ، وَفِۤيْ أَعْيُنِ النَّاسِ فَعَظِّمْنِيْ، وَمِنْ سَيِّئِ الْأَخْلَاقِ فَجَنِّبْنِىْ. اَللّٰهُمَّ إِنَّكَ سَأَلْتَنَا مِنْ أَنْفُسِنَا مَا لَا نَمْلِكُهٗۤ إِلَّا بِكَ، فَأَعْطِنَا مِنْهَا مَا يُرْضِيْكَ عَنَّا.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নাকা খল্লা-ক্বুন 'আযীম, ইন্নাকা সামী'উন 'আলীম, ইন্নাকা গফূরুর রহীম, ইন্নাকা রব্বুল 'আরশিল 'আযীম। আল্লাহুম্মা ইন্নাকা আন্তাল বাররুল জাওয়া-দুল কারীম, ফাগফিরলী ওয়ারহাম্নী, ওয়া 'আ-ফিনী ওয়ারযুক্বনী, ওয়াস্তুরনী ওয়াজবুরনী, ওয়ারফা'নী, ওয়াহ্দিনী ওয়া লা- তুদ্বিল্লানী, ওয়া আদখিলনিয়াল জান্নাতা বিরাহমাতিকা ইয়া- আরহামার র-হিমীন। ইলাইকা রব্বি ফাহাব্বিবনী, ওয়া ফী নাফ্সী লাকা ফাযাল্লিলনী, ওয়া ফী আ'ইউনিন-না-সি ফাআ'যযিম্নী, ওয়া মিন সাইয়্যিইল আখলা-ক্বি ফাজান্নিবনী। আল্লাহুম্মা ইন্নাকা সাআলতানা- মিন আন্ফুসিনা- মা- লা- নামলিকুহু ইল্লা- বিকা, ফাআ'ত্বিনা- মিনহা- মা- ইয়ুরদ্বীকা 'আন্না-।

অর্থঃ

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি মহান স্রষ্টা, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু এবং নিশ্চয়ই আপনি মহান আরশের প্রতিপালক। হে আল্লাহ! নিশ্চয়ই আপনি পরম পুণ্যবান, মহান দাতা ও দয়াশীল; সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দিন, আমার দোষত্রুটি গোপন রাখুন, আমার ক্ষতি পূরণ করে দিন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমাকে হেদায়েত দিন, পথভ্রষ্ট করবেন না এবং আপনার রহমতের উসিলায় আমাকে জান্নাতে প্রবেশ করান হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! হে আমার প্রতিপালক! আপনার কাছে আমাকে প্রিয় বানিয়ে দিন, আমার নিজের কাছে আমাকে বিনয়ী ও ছোট রাখুন, আর মানুষের চোখে আমাকে সম্মানিত ও মহান করে দিন এবং আমাকে অসৎ ও মন্দ চরিত্র থেকে দূরে রাখুন। হে আল্লাহ! আপনি আমাদের কাছে ঐ সব আমল চেয়েছেন, যার কোনো সাধ্য আমাদের নেই আপনার তাওফীক ছাড়া। সুতরাং আপনিই আমাদেরকে ঐ সকল কাজের তাওফীক দিন, যা আমাদের প্রতি আপনাকে সন্তুষ্ট করবে।

৪.

দু‘আ-১৯৪

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ إِِيْمَانًا دَآئِمًا، وَأَسْأَلُكَ قَلْبًا خَاشِعًا، وأَسْأَلُكَ عِلْمًا نَّافِعًا، وَأَسْأَلُكَ يَقِيْنًا صَادِقًا، وَأَسْأَلُكَ دِيْنًا قَيِّمًا، وَأَسْأَلُكَ الْعَافِيَةَ مِنْ كُلِّ بَلِيَّةٍ، وَأَسْأَلُكَ تَمَامَ الْعَافِيَةِ، وَأَسْأَلُكَ دَوَامَ الْعَافِيَةِ، وَأَسْأَلُكَ الشُّكْرَ عَلَى الْعَافِيَةِ، وَأَسْأَلُكَ الْغِنٰى عَنِ النَّاسِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْتَغْفِرُكَ لِمَا تُبْتُ إِلَيْكَ مِنْهُ ثُمَّ عُدْتُّ فِيْهِ، وَأَسْتَغْفِرُكَ لِمَاۤ أَعْطَيْتُكَ مِنْ نَّفْسِيْ ثُمَّ لَمْ أُوْفِ لَكَ بِه، وَأَسْتَغْفِرُكَ لِلنِّعَمِ الَّتِيْ تَقَوَّيْتُ بِهَا عَلٰى مَعَاصِيْكَ، وَأَسْتَغْفِرُكَ لِكُلِّ خَيْرٍ أَرَدْتُّ بِه وَجْهَكَ فَخَالَطَنِيْ فِيْهِ مَا لَيْسَ لَكَ. اَللّٰهُمَّ لَا تُخْزِنِيْ فَإِنَّكَ بِيْ عَالِمٌ، وَلَا تُعَذِّبْنِيْ فَاِنَّكَ عَلَيَّ قَادِرٌ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমা-নান দা-ইমা-, ওয়া আসআলুকা ক্বলবান খা-শি'আ-, ওয়া আসআলুকা 'ইল্মান না-ফি'আ-, ওয়া আসআলুকা ইয়াক্বীনান ছা-দিক্বা-, ওয়া আসআলুকা দীনান ক্বইয়্যিমা-, ওয়া আসআলুকাল 'আ-ফিয়াতা মিন কুল্লি বালিয়্যাহ্, ওয়া আসআলুকা তামা-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকা দাওয়া-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাশ শুক্র 'আলাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাল গিনা- 'আনিন-না-স। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিমা- তুব্তু ইলাইকা মিন্হু ছুম্মা 'উদতু ফীহ্, ওয়া আস্তাগফিরুকা লিমা- আ'ত্বইতুকা মিন নাফ্সী ছুম্মা লাম ঊফি লাকা বিহ্, ওয়া আস্তাগফিরুকা লিন্নি'আমিল্লাতী তাক্বওওয়াইতু বিহা- 'আলা- মা'আ-ছীকা, ওয়া আস্তাগফিরুকা লিকুল্লি খইরিন আরদতু বিহী ওয়াজ্হাকা ফাখ-লাত্বানী ফীহি মা- লাইসা লাক। আল্লাহুম্মা লা- তুখযিনী ফাইন্নাকা বী 'আ-লিম, ওয়া লা- তু'আযযিবনী ফাইন্নাকা 'আলাইয়্যা ক্বা-দির।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি চিরস্থায়ী ঈমান এবং আপনার কাছে চাই বিনীত ও আল্লাহভীরু অন্তর, এবং আপনার কাছে প্রার্থনা করছি উপকারী জ্ঞান, খাঁটি বিশ্বাস (ইয়াকীন) এবং সঠিক দ্বীন। আর আমি আপনার কাছে প্রার্থনা করছি সমস্ত বিপদ-আপদ থেকে নিরাপত্তা ('আফিয়াত), পূর্ণাঙ্গ নিরাপত্তা, স্থায়ী নিরাপত্তা, এবং আপনার কাছে চাই নিরাপত্তার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করার এবং মানুষের কাছ থেকে নির্মুখাপেক্ষী থাকার তৌফিক। হে আল্লাহ! আমি আপনার কাছে সেই সমস্ত পাপের জন্য ক্ষমা চাচ্ছি, যা থেকে আমি আপনার কাছে তওবা করেছিলাম কিন্তু পরবর্তীতে আবার তা করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার নফসের সেই সমস্ত প্রতিশ্রুতির জন্য, যা আমি আপনার সাথে করেছিলাম কিন্তু পরে তা রক্ষা করতে পারিনি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দেওয়া সেই সমস্ত নেয়ামতের জন্য, যার মাধ্যমে শক্তি সঞ্চয় করে আমি আপনারই অবাধ্যতা ও পাপে লিপ্ত হয়েছি এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এমন প্রতিটি নেক কাজের জন্য, যা আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তাতে আপনার উদ্দেশ্য ছাড়া অন্য কিছু (লোকদেখানো বা অন্য নিয়ত) মিশে গেছে। হে আল্লাহ! আপনি আমাকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন না, আপনি তো আমার সম্পর্কে সম্পূর্ণ অবগত; আর আমাকে আযাব বা শাস্তি দেবেন না, নিশ্চয়ই আপনি আমার ওপর পূর্ণ ক্ষমতাবান।

৫.

দু‘আ-১৯৫

اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، اَللّٰهُمَّ اكْفِنِيْ كُلَّ مُهِمٍّ مِنْ حَيْثُ شِئْتَ، وَ مِنْ أَيْنَ شِئْتَ. حَسْبِيَ اللهُ لِدِيْنِىْ،حَسْبِىَ اللهُ لِدُنْيَايَ، حَسْبِيَ اللهُ لِمَا أَهَمَّنِيْ، حَسْبِيَ اللهُ لِمَنْ بَغٰى عَلَيَّ، حَسْبِيَ اللهُ لِمَنْ حَسَدَنِيْ، حَسْبِيَ اللهُ لِمَنْ كَادَنِيْ بِسُوْٓءٍ، حَسْبِيَ اللهُ عِنْدَ الْمَوْتِ، حَسْبِيَ اللهُ عِنْدَ الْمَسْأَلَةِ فِيْ الْقَبْرِ، حَسْبِيَ اللهُ عِنْدَ الْمِيْزَانِ، حَسْبِيَ اللهُ عِنْدَ الصِّرَاطِ، حَسْبِيَ اللهُ لَاۤ إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা রব্বাস সামা-ওয়া-তিস সাব্‌'ই ওয়া রব্বাল 'আরশিল 'আযীম, আল্লাহুম্মাকফিনী কুল্লা মুহিম্মিম মিন হাইছু শি'তা, ওয়া মিন আইনা শি'তা। হাসবিয়াল্লাহু লিদীনি, হাসবিয়াল্লাহু লিদুন্ইয়াইয়া, হাসবিয়াল্লাহু লিমা- আহাম্মানী, হাসবিয়াল্লাহু লিমান বাগা- 'আলাইয়্যা, হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী, হাসবিয়াল্লাহু লিমান কা-দানী বিসূইন, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মাওতি, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মাসআলাতি ফিল ক্ববরি, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মীযা-নি, হাসবিয়াল্লাহু 'ইন্দাস সিরা-তি, হাসবিয়াল্লাহু লা- ইলা-হা ই্ল্লা- হুয়া 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল 'আরশিল 'আযীম।

অর্থঃ

হে আল্লাহ! সাত আসমানের প্রতিপালক এবং মহান আরশের মালিক! হে আল্লাহ! আপনি যেভাবে চান এবং যেখান থেকে চান আমার প্রতিটি গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয়ের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আমার দ্বীন রক্ষার জন্য আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার দুনিয়ার (জীবন ও জীবিকার) বিষয়ে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে কোনো বিষণ্ণতা বা দুশ্চিন্তা আমাকে গ্রাস করতে চায়, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আমার ওপর অন্যায় বা জুলুম করে, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আমাকে দেখে হিংসা করে, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে কেউ আমার বিরুদ্ধে অনিষ্টের ষড়যন্ত্র করে, তাকে প্রতিহত করতে আল্লাহই আমার জন্য যথেষ্ট। মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহই আমার জন্য যথেষ্ট। কবরের সওয়াল-জওয়াবের সময় আল্লাহই আমার জন্য যথেষ্ট। (হাশরের ময়দানে) আমলনামা পরিমাপের দাঁড়িপাল্লার (মীযান) সামনে আল্লাহই আমার জন্য যথেষ্ট। পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তিনি সুমহান আরশের অধিপতি।

৬.

দু‘আ-১৯৬

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ ثَـوَابَ الشَّاكِرِيْنَ وَنُزُلَ الْمُقَرَّبِيْنَ، وَمُرَافَقَةَ النَّبِيِّيْنَ وَيَقِيْنَ الصِّدِّيْقِيْنَ، وَذِلَّةَ الْمُتَّقِيْنَ، وَإِخْبَاتَ الْمُوْقِنِيْنَ حَتّٰى تَوَفّٰنِيْ عَلٰى ذٰلِكَ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ছাওয়া-বাশ শা-কিরীন, ওয়া নুযুলাল মুক্বর্রবীন, ওয়া মুরা-ফাক্বাতান নাবিয়্যীন, ওয়া ইয়াক্বীনাস ছিদ্দীক্বীন, ওয়া যিল্লাতাল মুত্তাক্বীন, ওয়া ইখবা-তাল মূক্বিনীন, হাত্তা- তাওয়াফ্ফানী 'আলা- যা-লিকা ইয়া- আরহামার র-হিমীন।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে কৃতজ্ঞ বান্দাদের প্রতিদান এবং আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের আতিথেয়তা প্রার্থনা করছি। আর (প্রার্থনা করছি) নবীদের সাহচর্য, সিদ্দিকগণের মতো সুদৃঢ় বিশ্বাস, মুত্তাকীদের মতো বিনয় ও নম্রতা এবং পূর্ণ বিশ্বাসী মুমিনদের মতো আল্লাহর প্রতি পরম ভক্তি ও একাগ্রতা। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! আপনি এই সমস্ত গুণাবলীর ওপরই আমার মৃত্যু দান করুন (অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই অবস্থায় অবিচল রাখুন)।

৭.

দু‘আ-১৯৭

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ بِنِعْمَتِكَ السَّابِقَةِ عَلَيَّ وَبَلَآئِكَ الْحَسَنِ الَّذِيْ ابْتَلَيْتَنِيْ بِه، وَفَضْلِكَ الَّذِيْ فَضَّلْتَ عَلَيَّ أَنْ تُدْخِلَنِيَ الْجَنَّةَ بِمَنِّكَ وَفَضْلِكَ وَرَحْمَتِكَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনি'মাতিকাস সা-বিক্বাতি 'আলাইয়্যা ওয়া বালা-ইকাল হাসানিল্লাযীব তালাইতানী বিহী, ওয়া ফাদ্বলিকাল্লাযী ফাদ্বদ্বলতা 'আলাইয়্যা আন তুদখিলানিয়াল জান্নাতা বিমান্নিকা ওয়া ফাদ্বলিকা ওয়া রহমাতিক।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আমাকে প্রদত্ত আপনার পূর্ববর্তী নেয়ামতের উসিলায়, এবং আপনার সেই উত্তম পরীক্ষার উসিলায় যার মাধ্যমে আপনি আমাকে পরীক্ষা করেছেন, আর আমার ওপর আপনার যে বিশেষ অনুগ্রহ আপনি করেছেন তার উসিলায়, আপনি আপনার পরম এহসান, অসীম দয়া এবং রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করান।

৮.

দু‘আ-১৯৮

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ إِيْمَانًا دَآئِمًا وَّهَدْيًا قَيِّمًا وَّعِلْمًا نَّافِعًا.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমা-নান দা-ইমাওঁ ওয়া হাদয়ান ক্বইয়্যিমাওঁ ওয়া 'ইল্মান না-ফি'আ-।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি চিরস্থায়ী ঈমান, সুপ্রতিষ্ঠিত হেদায়েত এবং উপকারী জ্ঞান।

৯.

দু‘আ-১৯৯

اَللّٰهُمَّ لَا تَجْعَلْ لِفَاجِرٍ عِنْدِيْ نِعْمَةً أُكَافِيْهِ بِهَا فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা লা- তাজ'আল লিফা-জিরিন 'ইন্দী নি'মাতান উকা-ফীহি বিহা- ফিদ্দুন্ইয়া- ওয়াল আখিরাহ্।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমার ওপর কোনো পাপাচারী ব্যক্তির এমন কোনো অনুগ্রহ রাখবেন না, যার বদলা আমাকে এই দুনিয়া কিংবা আখেরাতে চুকাতে হয়।

১০.

দু‘আ-২০০

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْۢبِيْ وَوَسِّعْ لِيْ خُلُقِيْ، وَطَيِّبْ لِيْ كَسْبِيْ، وَقَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَلَا تُذْهِبْ طَلَبِيْ إِلٰى شَيْءٍ صَرَفْتَهٗ عَنِّيْ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাগ্ফিরলী যাম্বী ওয়া ওয়াস্সী' লী খুলুক্বী, ওয়া ত্বইয়্যিব লী কাস্বী, ওয়া ক্বন্নি'নী বিমা- রযাক্বতানী, ওয়া লা- তুযহিব ত্বলাবী ইলা- শাইয়িন ছরফতাহু 'আন্নী।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাকে প্রশস্ত আখলাকের অধিকারী বানিয়ে দিন এবং আমার উপার্জনকে পবিত্র করুন। আর আপনি আমাকে যে রিযিক দান করেছেন তার ওপর আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দিন এবং যে জিনিসটি আপনি আমার থেকে সরিয়ে নিয়েছেন (আমার ভাগ্যে রাখেননি), সেটির বিষয়ে আমাকে আগ্রহী করবেন না।

১১.

দু‘আ-২০১

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْتَجِيْرُكَ مِنْ جَمِيْعِ كُلِّ شَيْءٍ خَلَقْتَ، وَأَحْتَرِسُ بِكَ مِنْهُنَّ، وَاجْعَلْ لِيْ عِنْدَكَ وَلِيْجَةً، وَاجْعَلْ لِيْ عِنْدَكَ زُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ، وَاجْعَلْنِيْ مِمَّنْ يَّخَافُ مَقَامَكَ وَوَعِيْدَكَ وَيَرْجُوْ لِقَآءَكَ، وَاجْعَلْنِيْ مِمَّنْ يَّتُوْبُ إِلَيْكَ تَوْبَةً نَّصُوْحًا، وَأَسْأَلُكَ عَمَلًا مُتَقَبَّلًا وَّعِلْمًا نَجِيْحًا، وَسَعْيًا مَّشْكُوْرًا وَّتِجَارَةً لَّنْ تَبُوْرَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আস্তাজীরুকা মিন জামী'ই কুল্লি শাইয়িন খলাক্বতা, ওয়া আহতারিসু বিকা মিনহুন্না, ওয়াজ্'আল লী 'ইন্দাকা ওয়ালীজাহ, ওয়াজ্'আল লী 'ইন্দাকা যুলফা- ওয়া হুসনা মাআ-ব, ওয়াজ্'আলনী মিম্মাই ইয়াখ-ফু মাক্বা-মাকা ওয়া ওয়া'ঈদাকা ওয়া ইয়ারজূ লিক্বা-আকা, ওয়াজ্'আলনী মিম্মাই ইয়াতূবু ইলাইকা তাওবাতান নাসূহা-, ওয়া আসআলুকা 'আমালান মুতাক্বব্বালাওঁ ওয়া 'ইল্মান নাজীহা-, ওয়া সা'ইয়াম মাশ্কূরাওঁ ওয়া তিজা-রাতাল লান তাবূর।

অর্থঃ

হে আল্লাহ! আপনার সৃষ্টি করা সমস্ত কিছুর অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং তাদের থেকে আপনারই মাধ্যমে সুরক্ষা কামনা করছি। আপনি আপনার নিকট আমার জন্য একটি বিশেষ স্থান বানিয়ে দিন এবং আপনার দরবারে আমাকে দান করুন পরম নৈকট্য ও সর্বোত্তম প্রত্যাবর্তনস্থল । আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার সামনে দাঁড়ানোকে (জবাবদিহিতাকে) এবং আপনার শাস্তির হুশিয়ারিকে ভয় করে, আর আপনার সাথে সাক্ষাতের (পরকালের) আশা পোষণ করে। আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার দরবারে খাঁটি ও নিষ্ঠাপূর্ণ তওবা করে। আমি আপনার কাছে প্রার্থনা করছি, মকবুল আমল, কল্যাণময় জ্ঞান, প্রশংসনীয় প্রচেষ্টা এবং এমন ব্যবসা যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না (অর্থাৎ আখেরাতের লাভজনক ব্যবসা)।

১২.

দু‘আ-২০২

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ فِكَاكَ رَقَبَتِيْ مِنَ النَّارِ، اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى غَمَرَاتِ الْمَوْتِ وَ سَكَرَاتِ الْمَوْتِ .
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিকা-কা রক্ববাতী মিনান না-র, আল্লাহুম্মা আ'ইন্নী 'আলা- গমার-তিল মাওতি ওয়া সাকার-তিল মাওত।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আমার ঘাড়ের (অর্থাৎ পূর্ণ সত্তার) মুক্তি প্রার্থনা করছি। হে আল্লাহ! মৃত্যুর অন্তিম যন্ত্রণা এবং মৃত্যুর সময়ের জ্ঞানহীনতার মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন ।

১৩.

দু‘আ-২০৩

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَأَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْأَعْلٰى.
উচ্চারণঃ

আল্লাহুম্মাগ্ফিরলী ওয়ারহামনী ওয়া আলহিক্বনী বির্ রফীক্বিল আ'লা-।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে সুমহান বন্ধুর সাথে মিলিত করুন।

১৪.

দু‘আ-২০৪

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَّأَنَاۤ أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَاۤ أَعْلَمُ بِه، وَأَعُوْذُ بِكَ أَنْ يَّدْعُوَ عَلَيَّ رَحِمٌ قَطَعْتُهَا. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَنْ يَّمْشِيْ عَلٰى بَطْنِه، وَمِنْ شَرِّ مَنْ يَّمْشِيُ عَلٰى رِجْلَيْنِ، وَمِنْ شَرِّ مَنْ يَّمْشِيُ عَلٰۤى أَرْبَعٍ. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ اِمْرَأَةٍ تُشَيِّبُنِيْ قَبْلَ الْمَشِيْبِ، وَأَعُوْذُ بِكَ مِنْ وَّلَدٍ يَّـكُوْنُ عَلَىَّ وَبَالًا، وَأَعُوْذُ بِكَ مِنْ مَالٍ يَّـكُوْنُ عَلَيَّ عَذَابًا. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنَ الشَّكِّ فِي الْحَقِّ بَعْدَ الْيَقِيْنِ، وَ اَعُوْذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، وَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ يَوْمِ الدِّيْنِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ مَّوْتِ الْفُجَآءَةِ وَمِنْ لَّدْغِ الْحَيَّةِ وَمِنَ السَّبُعِ وَمِنَ الْغَرَقِ وَمِنَ الْحَرَقِ، وَمِنْ أَنْ أَخِرَّ عَلٰى شَيْءٍ وَّمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়াওঁ ওয়া আনা আ'লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ'লামু বিহ্। ওয়া আ'ঊযু বিকা আইঁ ইয়াদ'উয়া 'আলাইয়্যা রহিমুন ক্বত্ব'তুহা-। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- বাত্বনিহ্, ওয়া মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- রিজলাইন, ওয়া মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- আরবা'। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনিমরআতিন তুশাইয়্যিবুনী ক্ববলাল মাশীব, ওয়া আ'ঊযু বিকা মিওঁ ওয়ালাদীয়ঁ ইয়াকূনু 'আলাইয়্যা ওবা-লা-, ওয়া আ'ঊযু বিকা মিঁম্মা-লীয়ঁ ইয়াকূনু 'আলাইয়্যা 'আযা-বা-। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনাশ্শাক্কি ফিল হাক্বক্বি বা'দাল ইয়াক্বীন, ওয়া আ'ঊযু বিকা মিনাশ শাইত্ব-নির রজীম, ওয়া আ'ঊযু বিকা মিন শার্রি ইয়াওমিদ্দীন। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন মাওতিল ফুজা-আতি ওয়া মিঁল্লাদগিল হাইয়্যাতি ওয়া মিনাস সাবু'ই ওয়া মিনাল গরক্বি ওয়া মিনাল হারক্বি, ওয়া মিন আন আখির্রা 'আলা- শাইয়িওঁ ওয়া মিনাল ক্বতলি 'ইন্দা ফিরা-রিয যাহ্ফ।

অর্থঃ

হে আল্লাহ! আমি জেনে-বুঝে আপনার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আর যে শিরক আমার অজান্তে হয়ে যায় তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন কোনো আত্মীয়ের অভিশাপ বা বদদোয়া থেকে যার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বুকে ভর দিয়ে চলা প্রাণীর (সাপ বা সরীসৃপ) অনিষ্ট থেকে, দু’পেয়ে প্রাণীর (মানুষ) অনিষ্ট থেকে এবং চারপায়ে চলা প্রাণীর (হিংস্র পশু বা চতুষ্পদ জন্তু) অনিষ্ট থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন স্ত্রী থেকে আশ্রয় চাচ্ছি, যে আমাকে বার্ধক্যে পৌঁছানোর আগেই (অতিরিক্ত দুশ্চিন্তা দিয়ে) বুড়ো বানিয়ে দেবে, আশ্রয় চাচ্ছি এমন সন্তান থেকে যে আমার জন্য বিপদের কারণ হবে এবং আশ্রয় চাচ্ছি এমন ধন-সম্পদ থেকে যা আমার জন্য আযাবের কারণ হবে। হে আল্লাহ! আমি আপনার কাছে সত্যের ওপর সুদৃঢ় বিশ্বাস (ইয়াকীন) অর্জনের পর আবার সংশয়ে পতিত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি, বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং বিচার দিবসের ভয়ংকর অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু, সাপের দংশন, হিংস্র পশুর আক্রমণ, পানিতে ডুবে মরা এবং আগুনে পুড়ে মরা থেকে আশ্রয় চাচ্ছি। আর ওপর থেকে পড়ে মারা যাওয়া এবং জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার সময় নিহত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।

১৫.

এই দু‘আগুলো সমাপ্ত হওয়ার পর বলবে,

وَتَقَبَّلْ هٰذِهِ الدَّعَوَاتِ فِيْ حَقِّ مُحَمَّدْ أَشْرَفْ عَلِيّ، وَعَبْدِ الْوَاسِـعِ، وَمُحَمَّدْ مُصْطَفٰى، وَمُحَمَّدْ عَلِيْ، وَمُحَمَّدْ شَفِيْع، وَعَبْدِ الْمَاجِدِ، وَفِيْ حَقِّ اٰبَآئِهِمْ وَأُمَّهَاتِهِمْ وَجَمِيْعِ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ. وَصَلَّى اللهُ تَعَالٰى عَلٰى سَيِّدِ الْكَـآئِنَاتِ وَأَكْرَمِ الْمَخْلُوْقَاتِ صَلٰوةً تَسْبِقُ الْغَايَاتِ.
উচ্চারণঃ

ওয়া তাক্বব্বাল হাযিহিদ দা'আওয়া-তি ফী হাক্বকি মুহাম্মাদ আশরফ 'আলী, ওয়া 'আবদিল ওয়া-সি', ওয়া মুহাম্মাদ মুছত্বফা-, ওয়া মুহাম্মাদ 'আলী, ওয়া মুহাম্মাদ শফী', ওয়া 'আবদিল মা-জিদ; ওয়া ফী হাক্বকি আ-বা-ইহিম ওয়া উম্মাহা-তিহিম ওয়া জামী'ইল মু'মিনীনা ওয়াল মু'মিনা-ত। ওয়া সল্লাল্লাহু তা'আলা- 'আলা- সাইয়্যিদিল কা-ইনা-তি ওয়া আকরামিল মাখলূক্বা-তি ছলা-তান তাসবিক্বুল গা-য়া-ত।

অর্থঃ

(হে আল্লাহ!) আপনি এই সমস্ত দোয়া কবুল করুন (হযরত মাওলানা) মুহাম্মদ আশরাফ আলী রহ. (সংকলক), মৌলভী আবদুল ওয়াসি মরহুম (নাযিমে তরজমা), মৌলভী হাকীম মুহাম্মদ মুস্তফা মরহুম (প্রথম উর্দু অনুবাদক), মুহাম্মদ আলী মরহুম (তরজমা-সহযোগী), মাওলানা মুহাম্মদ শফী দেওবন্দী ও আবদুল মাজেদ দরিয়াবাদী (দ্বিতীয় উর্দু অনুবাদক) (এবং যাঁরা এর বাংলা অনুবাদ করেছেন তাঁদের) সম্পর্কেও; এবং তাদের পিতা-মাতা ও সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীর সম্পর্কেও। এবং আল্লাহ তাআলা সারোয়ারে কায়েনাত, সৃষ্টিজগতের মাঝে সবচেয়ে সম্মানিত সত্তা (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) ওপর এমন রহমত ও দরূদ বর্ষণ করুন, যার কোনো সীমা-পরিসীমা নেই।

১৬.

মৌলভী হাজী শাহ মুহাম্মদ শফী ছাহেব বিজনূরী লাখনৌবী (রহ.)-এর বিশেষ মামুলাতের একটি দু‘আ:

اَللّٰهُمَّ اغْفِرْ ذُنُوْبَنَا وَاسْتُرْ عُيُوْبَنَا، وَاشْرَحْ صُدُوْرَنَا، وَاحْفَظْ قُلُوْبَنَا، وَنَوِّرْ قُلُوْبَنَا، وَيَسِّرْ أُمُوْرَنَا، وَحَصِّلْ مُرَادَنَا، وَتَمِّمْ تَقْصِيْرَنَا. اَللّٰهُمَّ نَجِّنَا مِمَّا نَخَافُ يَا حَفِيَّ الْأَلْطَافِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাগফির যুনূবানা- ওয়াসতুর 'উয়ূবানা-, ওয়াশরাহ্ ছুদূরনা-, ওয়াহ্ফায ক্বুলূবানা-, ওয়া নাউউইর ক্বুলূবানা-, ওয়া ইয়াস্সির উমূরনা-, ওয়া হাচ্ছ্বিল মুরা-দানা-, ওয়া তাম্মিম তাক্বছীরনা-। আল্লাহুম্মা নাজ্জিনা- মিম্মা- নাখা-ফু ইয়া- হাফিয়্যাল আলত্বা-ফ।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন, আমাদের দোষত্রুটিগুলো গোপন রাখুন, আমাদের বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমাদের অন্তরগুলোকে হেফাজত করুন। আপনি আমাদের অন্তরগুলোকে নূরে নূরান্বিত করে দিন, আমাদের সমস্ত কাজ সহজ করে দিন, আমাদের নেক মাকসাদগুলো পূরণ করে দিন এবং আমাদের সব রকমের অপূর্ণতা পূর্ণাঙ্গ করে দিন। হে ঐ সত্তা, যিনি দয়া ও করুণার জন্য সদা প্রস্তুত! আমরা যে বিষয়গুলোকে ভয় পাই, সেই সমস্ত বিষয় থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন।