দু'আ (মুনাজাতে মাকবুল - বৃহস্পতিবার)

মোট বিষয় - ১৬ টি

সকল দু'আ একত্রে দেখুন

১.

দু‘আ-১৭৫

اَللّٰهُمَّ إِنِّيْۤ اَسْأَلُكَ بِمُحَمَّدٍ نَّبِيِّكَ، وَإِبْرَاهِيْمَ خَلِيْلِكَ، وَمُوْسٰى نَجِيِّكَ، وَعِيْسٰى رُوْحِكَ وَكَلِمَتِكَ، وَبِكَـلَامِ مُوْسٰى، وَإِنْجِيْلِ عِيْسٰى، وَزَبُوْرِ دَاوٗدَ، وَفُرْقَانِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَبِكُلِّ وَحْيٍ أَوْحَيْتَهٗ، أَوْ قَضَآءٍ قَضَيْتَهٗ، أَوْ سَآئِلٍ أَعْطَيْتَهٗ، أَوْ فَقِيْرٍ أَغْنَيْتَهٗ، أَوْ غَنِىٍّ أَفْقَرْتَهٗ، أَوْ ضَآلٍّ هَدَيْتَهٗ، وَأَسْأَلُكَ بِاسْمِكَ الَّذِيْ وَضَعْتَهٗ عَلَى الْأَرْضِ فَاسْتَقَرَّتْ، وَعَلَى السَّمٰوٰتِ فَاسْتَقَلَّتْ، وَعَلَى الْجِبَالِ فَرَسَتْ، وَاَسْأَلُكَ بِاسْمِكَ الَّذِيْ اسْتَقَرَّ بِه عَرْشُكَ، وَاَسْأَلُكَ بِاسْمِكَ الطَّاهِرِ الْمُطَهَّرِ الْمُنَزَّلِ فِيْ كِتَابِكَ مِنْ لَّدُنْكَ، وَبِاسْمِكَ الَّذِيْ وَضَعْتَهٗ عَلَى النَّهَارِ فَاسْتَنَارَ، وَعَلَى اللَّيْلِ فَأَظْلَمَ، وَبِعَظَمَتِكَ وَكِبْرِيَآئِكَ وَبِنُوْرِ وَجْهِكَ أَنْ تَرْزُقَنِيَ الْقُرْاٰنَ الْعَظِيْمَ، وَتُخَلِّطَهٗ بِلَحْمِيْ وَدَمِيْ وَسَمْعِيْ وَبَصَرِيْ، وَتَسْتَعْمِلَ بِه جَسَدِيْ بِحَوْلِكَ وَقُوَّتِكَ، فَإِنَّهٗ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِكَ. اَللّٰهُمَّ لَاتُـؤْمِنَّا مَكْرَكَ، وَلَا تُنْسِنَا ذِكْرَكَ، وَلَا تَهْتِكْ عَنَّا سِتْرَكَ، وَلَا تَجْعَلْنَا مِنَ الْغَافِلِيْنَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন নাবিয়্যিকা, ওয়া ইব্রাহীমা খলীলিকা, ওয়া মূসা নাজিয়্যিকা, ওয়া 'ঈসা রূহিকা ওয়া কালিমাতিকা, ওয়া বিকালামি মূসা, ওয়া ইঞ্জীলি 'ঈসা, ওয়া যাবূরি দাঊদা, ওয়া ফুরক্বানি মুহাম্মাদিন সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম। ওয়া বিকুল্লি ওহইন আওহাইতাহু, আও ক্বদা-ইন ক্বদাইতাহু, আও সা-ইলিন আ'ত্বইতাহু, আও ফাক্বীরিন আগ্নাইতাহু, আও গানিয়্যিন আফক্বর্তাহু, আও দ্ব-ল্লিন হাদাইতাহু। ওয়া আসআলুকা বিস্মিকাল্লাযী ওয়াদ'তাহু 'আলাল আরদ্বি ফাস্তাক্বররত, ওয়া 'আলাস সামা-ওয়া-তি ফাস্তাক্বল্লাত, ওয়া 'আলাল জিবা-লি ফারসাত। ওয়া আসআলুকা বিস্মিকাল্লাযী ইস্তাক্বরর বিহি 'আরশুকা। ওয়া আসআলুকা বিস্মিকাত ত্ব-হিরিল মুত্বহ্হারিল মুনায্যালি ফী কিতা-বিকা মিল্লাদুনকা। ওয়া বিস্মিকাল্লাযী ওয়াদ'তাহু 'আলাননাহা-রি ফাস্তানা-র, ওয়া 'আলাল লাইলি ফাআজ্লাম। ওয়া বি'আযমাতিকা ওয়া কিবরিয়া-ইকা ওয়া বিনূরি ওয়াজ্হিকা আন তারযুক্বানিয়াল ক্বুরআ-নাল 'আযীম, ওয়া তুখল্লিত্বাহু বিলাহমী ওয়া দামী ওয়া সাম'ঈ ওয়া বাসারী, ওয়া তাস্তা’মিলা বিহি জাসাদী বিহাউলিকা ওয়া ক্বুউওয়াতিকা, ফাইন্নাহু লা- হাউলা ওয়া লা- ক্বুউওয়াতা ইল্লা- বিকা। আল্লাহুম্মা লা- তু’মিন্না- মাকরকা, ওয়া লা- তুনসিনা- যিকরকা, ওয়া লা- তাহ্তিক্ব 'আন্না- সিতরকা, ওয়া লা- তাজ'আলনা- মিনাল গ-ফিলীন।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার নবী মুহাম্মাদ (ﷺ)-এর উসিলায়, আপনার বন্ধু (খলীল) ইবরাহীম আ.-এর উসিলায়, আপনার সাথে কথপোকথনকারী মূসা আ.-এর উসিলায় এবং আপনার রূহ ও কালিমা ঈসা আ.-এর উসিলায়। আর প্রার্থনা করছি মূসার প্রতি অবতীর্ণ কালামের (তাওরাত) উসিলায়, ঈসার প্রতি অবতীর্ণ ইঞ্জীলের উসিলায়, দাঊদের প্রতি অবতীর্ণ যাবূরের উসিলায় এবং মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবতীর্ণ ফুরকানের (কুরআন) উসিলায়। এবং আপনার কাছে প্রার্থনা করছি আপনার অবতীর্ণ প্রতিটি ওহীর উসিলায়, আপনার জারিকৃত প্রত্যেক (জাগতিক) বিধানের উসিলায়, আপনার কাছে সাহায্যপ্রার্থী প্রত্যেক যাচনাকারীর উসিলায় যাকে আপনি দান করেছেন, প্রত্যেক দরিদ্রের উসিলায় যাকে আপনি ধনী করেছেন, প্রত্যেক ধনীর উসিলায় যাকে আপনি ফকির বানিয়েছেন এবং প্রত্যেক পথভ্রষ্টের উসিলায় যাকে আপনি হেদায়াত দিয়েছেন। আমি আপনার সেই নামের উসিলায় প্রার্থনা করছি, যা আপনি পৃথিবীর ওপর রাখায় তা স্থির ও শান্ত হয়েছে, যা আকাশের ওপর রাখায় তা স্থিতি লাভ করেছে এবং যা পাহাড়গুলোর ওপর রাখায় তা দৃঢ়ভাবে প্রোথিত হয়েছে। আমি আপনার সেই নামের উসিলায় চাচ্ছি, যার মাধ্যমে আপনার আরশ স্থির হয়েছে। আমি আপনার সেই পবিত্র, শুচি-শুভ্র নামের উসিলায় চাচ্ছি, যা আপনার পক্ষ থেকে আপনার কিতাবে অবতীর্ণ হয়েছে। এবং আপনার সেই নামের উসিলায়, যা দিনের ওপর রাখায় তা উদ্ভাসিত ও আলোকিত হয়েছে এবং রাতের ওপর রাখায় তা অন্ধকারাচ্ছন্ন হয়েছে। আর আপনার বড়ত্ব, গৌরব এবং আপনার সত্তার নূরের উসিলায় প্রার্থনা করছি— আপনি আমাকে মহাগ্রন্থ আল-কুরআন (মুখস্থ ও উপলব্ধি করার তৌফিক) দান করুন; তা আমার রক্ত, মাংস, শ্রবণ ও দৃষ্টির সাথে মিশিয়ে দিন এবং আপনার ক্ষমতা ও শক্তিতে আমার পুরো শরীরকে এর ওপর আমল করার কাজে নিয়োজিত করে দিন। আপনার সাহায্য ও শক্তি ছাড়া (পাপ থেকে) ফেরার এবং (পুণ্য করার) কোনো শক্তি কারও নেই। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার গোপন কৌশল সম্পর্কে শঙ্কাহীন করে দিবেন না, আমাদের থেকে আপনার স্মরণ ভুলিয়ে দিবেন না, আমাদের ওপর থেকে আপনার (দোষত্রুটি ঢাকার) পর্দা উঠিয়ে নিবেন না এবং আমাদেরকে গাফেল বা উদাসীনদের অন্তর্ভুক্ত করবেন না।

২.

দু‘আ-১৭৬

اَللّٰهُمَّ إِنِّيْۤ اَسْأَلُكَ تَعْجِيْلَ عَافِيَتِكَ وَدَفْعَ بَلَآئِكَ، وَخُرُوْجًا مِّنَ الدُّنْيَا اِلٰى رَحْمَتِكَ، يَا مَنْ يَّـكْفِيْ عَنْ كُلِّ أَحَدٍ وَّلَا يَكْفِيْ مِنْهُ أَحَدٌ، يَاۤ أَحَدَ مَنْ لَّاۤ أَحَدَ لَهٗ، وَيَا سَنَدَ مَنْ لَّا سَنَدَ لَهٗ، اِنْقَطَعَ الرَّجَآءُ إِلَّا مِنْكَ، نَجِّنِيْ مِمَّاۤ أَنَا فَيْهِ، وَ أَعِنِّيْ عَلٰى مَاۤ أَنَا عَلَيْهِ مِمَّا نَزَلَ بِيْ بِجَاهِ وَجْهِكَ الْكَرِيْمِ، وَبِحَقِّ مُحَمَّدٍ عَلَيْكَ، اٰمِيْنَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তা'জীলা 'আ-ফিয়াতিকা ওয়া দাফ'আ বালা-ইকা, ওয়া খুরূজাম মিনাদ্ দুন্ইয়া ইলা- রহমাতিকা, ইয়া মাই ইয়াক্ফী 'আন কুল্লি আহাদিউঁ ওয়া লা- ইয়াক্ফী মিন্হু আহাদ, ইয়া আহাদা মাল্লা- আহাদা লাহু, ওয়া ইয়া সানাদা মাল্লা- সানাদা লাহু, ইন্ক্বত্ব'আর রজা-উ ইল্লা- মিন্কা, নাজ্জিনী মিম্মা- আনা ফীহি, ওয়া আ'ইন্নী 'আলা- মা- আনা 'আলাইহি মিম্মা- নাযালা বী বিজাহি ওয়াজ্হিকাল কারীম, ওয়া বিহা ক্বি মুহাম্মাদিন 'আলাইকা, আমীন।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার দেওয়া তড়িৎ নিরাপত্তা, আপনার দেওয়া বালা-মুসিবত ও বিপদ থেকে সুরক্ষা এবং এই দুনিয়া থেকে আপনার রহমতের দিকে (ঈমানের সাথে) প্রস্থান। হে সেই সত্তা! যিনি প্রত্যেকের জন্য যথেষ্ট এবং যাঁর বিপরীতে কেউ (কখনো কারও জন্য) যথেষ্ট হতে পারে না। হে তাঁদের একমাত্র আশ্রয়, যাঁদের কোনো আশ্রয়দাতা নেই! হে তাঁদের একমাত্র অবলম্বন, যাঁদের কোনো অবলম্বন নেই! আপনি ছাড়া অন্য সবার থেকে আমার সব আশা-ভরসা ছিন্ন হয়ে গেছে। আমি এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তা থেকে আমাকে মুক্তি দিন। আমার ওপর যে বিপদ নেমে এসেছে, তার ওপর ধৈর্য ধারণ ও তা মোকাবিলা করার জন্য আমাকে সাহায্য করুন আপনার মহান সত্তার মহিমার উসিলায় এবং আপনার কাছে মুহাম্মাদ (ﷺ)-এর যে বিশেষ মর্যাদা ও হক রয়েছে তার উসিলায়। আমীন (হে আল্লাহ, কবুল করুন)।

৩.

দু‘আ-১৭৭

اَللّٰهُمَّ احْرُسْنِيْ بِعَيْنِكَ الَّتِيْ لَا تَنَامُ، وَاكْنُفْنِيْ بِرُكْنِكَ الَّذِيْ لَا يُرَامُ، وَارْحَمْنِيْ بِقُدْرَتِكَ عَلَيَّ فَلَا أَهْلِكَ، وَأَنْتَ رَجَآئِـيْ، فَـكَمْ مِّنْ نِعْمَةٍ أَنْعَمْتَ بِهَا عَلَيَّ قَلَّ لَكَ بِهَا شُكْرِيْ، وَكَمْ مِّنْۢ بَلِيَّةٍ ابْتَلَيْتَنِيْ بِهَا قَلَّ لَكَ بِهَا صَبْرِيْ، فَيَا مَنْ قَلَّ عِنْدَ نِعْمَتِه شُكْرِيْ، فَلَمْ يَحْرِمْنِيْ! وَيَا مَنْ قَلَّ عِنْدَ بَلِيَّتِه صَبْرِيْ! فَلَمْ يَخْذُلْنِيْ! وَيَا مَنْ رَّاٰنِيْ عَلَى الْخَطَايَا فَلَمْ يَفْضَحْنِيْ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাহ্ রুস্নী বি'আইনিকাল্লাতী লা- তানা-মু, ওয়াক্নুফ্নী বিরুক্নিকাল্লাযী লা- ইয়ুরামূ, ওয়ার্হাম্নী বিক্বুদ্রতিকা 'আলাইয়্যা ফালা- আহ্লিকা, ওয়া আন্তা রজা-ঈ। ফাকাম মিন নি'মাতিন আন্'আম্তা বিহা- 'আলাইয়্যা ক্বল্লা লাকা বিহা- শুকরী, ওয়া কাম মিম বালিইয়্যাতিন ইবতালাইতানী বিহা- ক্বল্লা লাকা বিহা- সব্রী। ফাইয়া মান ক্বল্লা 'ইন্দা নি'মাতিহী শুকরী, ফালাম ইয়াহ্রিম্নী! ওয়া ইয়া মান ক্বল্লা 'ইন্দা বালিইয়্যাতিহী সব্রী! ফালাম ইয়াখযুল্নী! ওয়া ইয়া মার রআ-নী 'আলাল খত্বা-য়া- ফালাম ইয়াফ্দ্বহনী।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাকে আপনার সেই অতন্দ্র দৃষ্টি দিয়ে পাহারা দিন, এবং আমাকে আপনার সেই আশ্রয়ে আগলে রাখুন যাকে কেউ পরাস্ত করতে পারে না। আমার ওপর আপনার যে অসীম ক্ষমতা রয়েছে, তার উসিলায় আমার প্রতি দয়া করুন যাতে আমি ধ্বংস হয়ে না যাই; আপনিই তো আমার একমাত্র আশা-ভরসা। আপনি আমাকে কতশত নেয়ামত দান করেছেন, অথচ সেগুলোর বিপরীতে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ ছিল খুবই সামান্য! আর আপনি আমাকে কত কঠিন পরীক্ষায় ফেলেছেন, অথচ সেগুলোর সময় আপনার প্রতি আমার ধৈর্য্য ধারণের পরিমাণ ছিল খুবই নগণ্য! হে সেই পরম দয়ালু সত্তা! যাঁর দেওয়া নেয়ামতের পর আমার কৃতজ্ঞতা কম হওয়া সত্ত্বেও যিনি আমাকে তাঁর নেয়ামত থেকে বঞ্চিত করেননি! হে সেই সত্তা! বিপদের সময় আমার ধৈর্য কম হওয়া সত্ত্বেও যিনি আমাকে একা ফেলে যাননি! এবং হে সেই সত্তা! যিনি আমাকে বারবার পাপ করতে দেখা সত্ত্বেও আমার গোপন অপরাধগুলো দুনিয়ার সামনে প্রকাশ করে আমাকে অপদস্থ করেননি! (হে মহামহিম! ভবিষ্যতে আমি এমন দয়া ও করুণারই আশাবাদী।)

৪.

দু‘আ-১৭৮

يَا ذَا الْمَعْرُوْفِ الَّذِيْ لَا يَنْقَضِيْ أَبَدًا! وَيَا ذَا النَّعْمَآءِ الَّتِيْ لَا تُحْصٰىۤ أَبَدًا! أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ، وَبِكَ أَدْرَأُ فِيْ نُحُوْرِ الْأَعْدَآءِ وَالْجَبَابِرَةِ.
উচ্চারণঃ

ইয়া যাল মা'রূফিল্লাযী লা- ইয়ান্ক্বদ্বী আবাদা! ওয়া ইয়া যান না'মা-ইল্লাতী লা- তুহ্স্বা- আবাদা! আসআলুকা আন তুসল্লিয়া 'আলা- মুহাম্মাদিউঁ ওয়া 'আলা- আ-লি মুহাম্মাদ, ওয়া বিকা আদরাউ ফী নুহূরিল আ'দা-ই ওয়াল জাবা-বিরাহ্।

অর্থঃ

হে চিরস্থায়ী কল্যাণের অধিকারী! যাঁর অনুগ্রহ কখনো শেষ হয় না, এবং হে অসীম নেয়ামতের অধিকারী! যাঁর নেয়ামতসমূহ কখনো গুণে শেষ করা যায় না! আমি আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর পরিবার-পরিজনের ওপর দরূদ ও রহমত বর্ষণ করুন। আর আপনারই শক্তির সাহায্যে আমি শত্রু এবং স্বৈরাচারী-অত্যাচারীদের আক্রমণ ও ষড়যন্ত্রকে প্রতিহত করছি (তাদের কণ্ঠনালী চেপে ধরছি)।

৫.

দু‘আ-১৭৯

اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى دِيْنِيْ بِالدُّنْيَا، وَعَلٰۤى اٰخِرَتِيْ بِالتَّقْوٰى، وَاحْفَظْنِيْ فِيْمَا غِبْتُ عَنْهُ، وَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ فِيْمَا حَضَرْتُهٗ. يَا مَنْ لَّا تَضُرُّهُ الذُّنُوْبُ وَلَا تَنْقُصُهُ الْمَغْفِرَةُ، هَبْ لِيْ مَا لَا يَنْقُصُكَ، وَاغْفِرْلِيْ مَا لَا يَضُرُّكَ، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ. أَسْأَلُكَ فَرَجًا قَرِيْبًا وَّصَبْرًا جَمِيْلًا، وَرِزْقًا وَّاسِعًا، وَالْعَافِيَةَ مِنْ جَمِيْعِ الْبَلَآءِ. وَاَسْأَلُكَ تَـمَامَ الْعَافِيَةِ، وَاَسْأَلُكُ دَوَامَ الْعَافِيَةِ، وَاَسْأَلُكَ الشُّكْرَ عَلَى الْعَافِيَةِ، وَاَسْأَلُكَ الْغِنٰى عَنِ النَّاسِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِّيِّ الْعَظِيْمِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা আ'ইন্নী 'আলা- দীনি বিদ্দুন্ইয়া, ওয়া 'আলা- আখিরতী বিত্তাক্বওয়া, ওয়াহ্ফায্নী ফীমা- গিব্তু 'আনহু, ওয়া লা- তাকিল্নী ইলা- নাফ্সী ফীমা- হাদ্বর্তুহু। ইয়া মাল্লা- তাদুররুহুয যুনূবু ওয়া লা- তান্ক্বুসুহুল মাগফিরাহ্, হাবলী মা- লা- ইয়ান্ক্বুসুকা, ওয়াগফিরলী মা- লা- ইয়াদুররুকা, ইন্নাকা আন্তাল ওয়াহ্হাব। আসআলুকা ফারাজান ক্বরীবাওঁ ওয়া সবরান জামীলা, ওয়া রিযক্বওঁ ওয়া-সি'আ, ওয়াল 'আ-ফিয়াতা মিন জামী'ইল বালা-। ওয়া আসআলুকা তামা-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকা দাওয়া-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাশ শুকরা 'আলাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাল গিনা- 'আনিন-না-স, ওয়া লা- হাউলা ওয়া লা- ক্বুউওয়াতা ই্ল্লা- বিল্লাহিল 'আলিয়্যিল 'আযীম।

অর্থঃ

হে আল্লাহ! দুনিয়ার (প্রয়োজনীয় উপায়-উপকরণ) দিয়ে আমার দ্বীন পালনে আমাকে সাহায্য করুন, এবং তাকওয়ার (আল্লাহভীতির) মাধ্যমে আমার আখেরাতকে সুন্দর করতে সাহায্য করুন। আমি যেসব বিষয় থেকে অনুপস্থিত থাকি (আমার পরিবার, সম্পদ বা অগোচরের বিষয়) সেগুলোতে আপনি আমাকে হেফাজত করুন, আর আমি যেসব বিষয়ে উপস্থিত থাকি (আমার বর্তমান কাজকর্ম) সেগুলোতে আমাকে আমার নিজের (নফসের) ওপর ছেড়ে দেবেন না। হে সেই মহান সত্তা! পাপ যাঁর কোনো ক্ষতি করতে পারে না এবং ক্ষমা যাঁর কোনো কমতি বা ঘাটতি তৈরি করে না! আমাকে সেই জিনিস দান করুন যা আপনার কোনো কমতি করবে না (অর্থাৎ আপনার ক্ষমা), আর আমার সেই পাপগুলো ক্ষমা করে দিন যা আপনার কোনো ক্ষতি করে না। নিশ্চয়ই আপনিই পরম দাতা। আমি আপনার কাছে প্রার্থনা করছি আশু মুক্তি, সুন্দর ধৈর্য, প্রশস্ত রিযিক এবং সমস্ত বিপদ-আপদ থেকে নিরাপত্তা ('আফিয়াত)। আর আমি আপনার কাছে চাচ্ছি পূর্ণাঙ্গ নিরাপত্তা, স্থায়ী নিরাপত্তা, নিরাপত্তার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক এবং মানুষের মুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী থাকা। আর পরম উচ্চ ও মহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে) ফেরার এবং (পুণ্য করার) কোনো শক্তি ও ক্ষমতা কারও নেই।

৬.

দু‘আ-১৮০

اَللّٰهُمَّ اجْعَلْ سَرِيْرَتِيْ خَيْرًا مِّنْ عَلَانِيَتِيْ وَاجْعَلْ عَلَانِيَتِيْ صَالِحَةً. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِيْ النَّاسَ مِنَ الْمَالِ وَالْأَهْلِ وَالْوَلَدِ غَيْرَ ضَآلٍّ وَّلَا مُضِلٍّ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাজ্'আল সারীরতী খইরম মিন 'আলা-নিয়াতী ওয়াজ্'আল 'আলা-নিয়াতী স্ব-লিহাহ্। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন স্ব-লিহি মা- তু'তিন-না-সা মিনাল মা-লি ওয়াল আহ্লি ওয়াল ওয়ালাদি গইরা দ্ব-ল্লিউঁ ওয়া লা- মুদ্বিল্ল।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমার গোপন অবস্থাকে আমার প্রকাশ্য অবস্থার চেয়েও উত্তম করে দিন এবং আমার প্রকাশ্য অবস্থাকে সৎ ও সুন্দর (আমলদার) বানিয়ে দিন। হে আল্লাহ! আপনি মানুষকে সম্পদ, পরিবার ও সন্তান-সন্ততির মধ্য থেকে যা কিছু উত্তম ও কল্যাণকর দান করে থাকেন আমি আপনার কাছে তা প্রার্থনা করছি; এমন অবস্থায় যা আমাকে পথভ্রষ্ট করবে না এবং অন্যের পথভ্রষ্টতার কারণও বানাবে না।

৭.

দু‘আ-১৮১

اَللّٰهُمَّ اجْعَلْنَا مِنْ عِبَادِكَ الْمُنْتَخَبِيْنَ الْغُرِّ الْمُحَجَّلِيْنَ الْوَفْدِ الْمُتَقَبَّلِيْنَ. اَللّٰهُمَّ إِنِّيْۤ اَسْأَلُكَ نَفْسًا ۢبِكَ مُطْمَئِنَّةً تُؤْمِنُ بِلِقَآئِكَ، وَتَرْضٰى بِقَضَآئِكَ، وَتَقْنَعُ بِعَطَآئِك.
উচ্চারণঃ

আল্লাহুম্মাজ্'আলনা- মিন 'ইবা-দিকাল মুন্তাখবীনাল গুররিল মুহাজ্জালীনাল ওয়াফদিল মুতাক্বব্বালীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসাম্ বিকা মুত্বমাইন্নাতান তু'মিনু বিলিক্ব-ইকা, ওয়া তারদ্বা- বিক্বদ্ব-ইকা, ওয়া তাক্বনা'উ বি'আত্বা-ইকা।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাদের আপনার সেই মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাঁদের চেহারা ও হাত-পা (কিয়ামতের দিন ওযুর প্রভাবে) উজ্জ্বল ও আলোকময় থাকবে এবং যাঁরা হবেন আপনার দরবারে মাকবুল ও সম্মানিত মেহমান। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন একটি প্রশান্ত হৃদয় (নফসে মুতমাইন্নাহ) প্রার্থনা করছি যা আপনার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, আপনার সাথে সাক্ষাতের (পরকালের) প্রতি ঈমান রাখে, আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকে এবং আপনার দেওয়া দানে তুষ্ট থাকে।

৮.

দু‘আ-১৮২

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ حَمْدًا دَآئِمًا مَّعَ دَوَامِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا خَالِدًا مَّعَ خُلُوْدِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَّا مُنْتَهٰى لَهٗ دُوْنَ مَشِيْئَتِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَّا يُرِيْدُ قَآئِلُهٗ إِلَّا رِضَاكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا عِنْدَ كُلِّ طَرْفَةِ عَيْنٍ وَتَنَفُّسِ كُلِّ نَفَسٍ. اَللّٰهُمَّ اَقْبِلْ بِقَلْبِيْ اِلٰى دِيْنِكَ، وَاحْفَظْ مِنْ وَّرَآئِنَا بِرَحْمَتِكَ. اَللّٰهُمَّ ثَبِّتْنِيْ أَنْ أَزِلَّ وَاهْدِنِيْ أَنْ أَضِلَّ.
উচ্চারণঃ

আল্লহুম্মা লাকাল হামদু হামদান দা-ইমাম মা'আ দাওয়ামিকা, ওয়া লাকাল হামদু হামদান খলিদাম মা'আ খুলূদিকা, ওয়া লাকাল হামদু হামদান লা- মুন্তাহা- লাহু দূনা মাশীআতিকা, ওয়া লাকাল হামদু হামদান লা- ইয়ুরীদু ক্ব-ইলুহু ইল্লা- রিদ্ব-কা, ওয়া লাকাল হামদু হামদান 'ইন্দা কুল্লি ত্বর্ফাতি 'আইনিওঁ ওয়া তানাফ্ফুসি কুল্লি নাফাস। আল্লাহুম্মা আক্ববিল বিক্বলবী ইলা- দীনিকা, ওয়াহ্ফয মিওঁ ওয়ারা-ইনা- বিরহমাতিকা। আল্লাহুম্মা ছাব্বিত্নী আন আযিল্লা ওয়াহ্দিনী আন আদ্বিল্লা।

অর্থঃ

হে আল্লাহ! সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যা আপনার স্থায়িত্বের মতোই চিরস্থায়ী, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যা আপনার অমরত্বের মতোই চিরঅমর। সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, আপনার ইচ্ছা ব্যতিরেকে যে প্রশংসার বিস্তৃতির কোনো সীমানা নেই। আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যার দ্বারা প্রশংসাকারী আপনার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু আশা করে না। চোখের প্রতিটি পলকে এবং প্রতিটি নিঃশ্বাসের ওঠানামার সাথে সাথে আপনার জন্য অসংখ্য প্রশংসা। হে আল্লাহ! আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের দিকে ধাবিত করে রাখুন, এবং আপনার রহমতের উসিলায় আমাদের সর্বদিক থেকে হেফাজত করুন। হে আল্লাহ! আমি যাতে বিচ্যুত হয়ে না যাই সেজন্য আমাকে সুদৃঢ় রাখুন, আর আমি যাতে পথভ্রষ্ট না হই সেজন্য আমাকে সঠিক পথ প্রদর্শন করুন।

৯.

দু‘আ-১৮৩

اَللّٰهُمَّ كَمَا حُلْتَ بَيْنِيْ وَبَيْنَ قَلْبِيْ فَحُلْ بَيْنِيْ وبَيْنَ الشَّيْطَانِ وَعَمَلِه. اَللّٰهُمَّ ارْزُقْنَا مِنْ فَضْلِكَ وَلَا تَحْرِمْنَا رِزْقَكَ، وَبَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا، وَاجْعَلْ غِنَانَا فِيْ أَنْفُسِنَا، وَاجْعَلْ رَغْبَتَنَا فِيْمَا عِنْدَكَ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা কামা- হুল্তা বাইনী ওয়া বাইনা ক্বলবী ফাহুল্ বাইনী ওয়া বাইনাশ্ শাইত্ব-নি ওয়া 'আমালিহ্। আল্লাহুম্মার যুক্বনা- মিন ফাদ্বলিকা ওয়া লা- তাহ্রিম্না- রিযক্বকা, ওয়া বা-রিক লানা- ফীমা- রযাক্বতানা-, ওয়াজ্'আল গিনানা- ফী আন্ফুসিনা-, ওয়াজ্'আল রগ্বাতানা- ফীমা- 'ইন্দাকা।

অর্থঃ

হে আল্লাহ! আপনি যেভাবে আমার এবং আমার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, ঠিক সেভাবেই আমার এবং শয়তান ও তার (কুৎসিত) কর্মের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিন। হে আল্লাহ! আপনি আপনার অসীম অনুগ্রহ থেকে আমাদেরকে দান করুন এবং আপনার রিযিক থেকে আমাদের বঞ্চিত করবেন না। আপনি আমাদের যে রিযিক দিয়েছেন তাতে প্রচুর বরকত দান করুন। আমাদের অন্তরসমূহকে (মানুষের কাছে যা আছে তা থেকে) নির্মুখাপেক্ষী বানিয়ে দিন এবং আপনার কাছে যা কিছু (নেয়ামত ও প্রতিদান) রয়েছে তার প্রতি আমাদেরকে আগ্রহী করে দিন।

১০.

দু‘আ-১৮৪

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِمَّنْ تَـوَكَّلَ عَلَيْكَ فَـكَفَيْتَهٗ، وَاسْتَهْدَاكَ فَهَدَيْتَهٗ، وَاسْتَنْصَرَكَ فَنَصَرْتَهٗ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাজ্'আলনী মিম্মান তাওয়াক্কালা 'আলাইকা ফাকাফাইতাহু, ওয়াস্তাহ্দা-কা ফাহাদাইতাহু, ওয়াস্তানস্বরকা ফানাস্বরতাহ্।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার ওপর ভরসা করেছে আর আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন, যারা আপনার কাছে হেদায়েত চেয়েছে আর আপনি তাদেরকে হেদায়েত দিয়েছেন এবং যারা আপনার কাছে সাহায্য চেয়েছে আর আপনি তাদেরকে সাহায্য করেছেন।

১১.

দু‘আ-১৮৫

اَللّٰهُمَّ اجْعَلْ وَسَاوِسَ قَلْبِيْ خَشْيَتَكَ وَذِكْرَكَ، وَاجْعَلْ هِمَّتِيْ وَهَوَايَ فِيْمَا تُحِبُّ وَتَرْضٰى. اَللّٰهُمَّ وَمَا ابْتَلَيْتَنِيْ بِه مِنْ رَّخَآءٍ وَّشِدَّةٍ فَمَسِّكْنِيْ بِسُنَّةِ الْحَقِّ وَشَرِيْعَةِ الْإِسْلَامِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মাজ্'আল অসা-উইসা ক্বলবী খশইয়াতাকা ওয়া যিক্রকা, ওয়াজ্'আল হিম্মাতী ওয়া হাওয়া-ইয়া ফীমা- তুহিব্বু ওয়া তারদ্বা-। আল্লাহুম্মা ওয়া মাব্তালাইতানী বিহী মির্ রখ-ইঁও ওয়া শিন্দ্দাতিন ফামাস্সিক্নী বিসুন্নাতিল হাক্বকি ওয়া শারী'আতিল ইসলাম।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমার অন্তরের ওয়াসওয়াসা (কুবুদ্ধি ও কুচিন্তা)-গুলোকে আপনার ভয় এবং আপনার যিকিরে রূপান্তরিত করে দিন। আর আমার সমস্ত আকাঙ্ক্ষা, সংকল্পকে সেই বিষয়ের অনুগামী করে দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ! আপনি আমাকে আরাম-আয়েশ (স্বাচ্ছন্দ্য) কিংবা দুঃখ-কষ্ট যার মাধ্যমেই পরীক্ষায় ফেলুন না কেন; আমাকে সর্বদা সত্যের পথে এবং ইসলামী শরীয়তের ওপর অটল অবিচল রাখুন।

১২.

দু‘আ-১৮৬

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْئألُكَ تَمَامَ النِّعْمَةِ فِيْ الْأَشْيَآءِ كُلِّهَا، وَالشُّكْرَ لَكَ عَلَيْهَا حَتّٰى تَرْضٰى وَبَعْدَ الرِّضٰى، وَالْخِيَرَةَ فِيْ جَمِيْعِ مَا تَـكُوْنُ فِيْهِ الْخِيَرَةُ، وَلِجَمِيْعِ مَيْسُوْرِ الْأُمُوْرِ كُـلِّهَا لَا بِمَعْسُوْرِهَا يَا كَرِيْمُ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামা-মান নি'মাতি ফিল আশ্ইয়া-ই কুল্লিহা-, ওয়াশ শুকরা লাকা 'আলাইহা- হাত্তা- তারদ্বা- ওয়া বা'দার রিদ্ব-, ওয়াল খিয়ারতা ফী জামী'ই মা- তাকূনু ফীহিল খিয়ারতু, ওয়া লিজামী'ই মাইসূরিল উমুরি কুল্লিহা- লা- বিমা'সূরিহা- ইয়া কারীম।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ নেয়ামত প্রার্থনা করছি, এবং সেসব নেয়ামতের ওপর আপনার এমন কৃতজ্ঞতা আদায়ের তৌফিক চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টির পরেও তা জারি থাকে। আর যেসব বিষয়ে বাছাই হতে পারে সেখানে আপনিই আমার জন্য বাছাই করে দিন। হে পরম সম্মানিত সত্তা! আপনি আমার সমস্ত কাজকর্মকে সহজ উপায়ে সম্পন্ন করে দিন, কোনো কাজকে কঠিন বা জটিল করবেন না।

১৩.

দু‘আ-১৮৭

اَللّٰهُمَّ فَالِقَ الْإِصْبَاحِ وَجَاعِلَ اللَّيْلِ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا! قَوِّنِيْ عَلَى الْجِهَادِ فِيْ سَبِيْلِكَ.
উচ্চারণঃ

আল্লহুম্মা ফা-লিক্বল ইছবা-হি ওয়া জা-'ইলাল লাইলি সাকানাওঁ ওয়াশ শামসা ওয়াল ক্বমারা হুস্ববা-না-! ক্বওউইনী 'আলাল জিহা-দি ফী সাবীলিক।

অর্থঃ

হে আল্লাহ! হে ভোরের আলো স্ফূরণকারী! হে রাতকে বিশ্রামদায়ক এবং সূর্য ও চন্দ্রকে সময়নির্ধারক হিসেবে সৃষ্টির স্রষ্টা! আপনি আমাকে আপনার পথে জিহাদ করার জন্য শক্তি ও সামর্থ্য দান করুন।

১৪.

দু‘আ-১৮৮

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ فِيْ بَلَآئِكَ وَصَنِيْعِكَ إِلٰى خَلْقِكَ، وَلَكَ الْحَمْدُ فِيْ بَلَآئِكَ وَصَنِيْعِكَ إِلٰۤى أَهْلِ بُيُوْتِنَا، وَلَكَ الْحَمْدُ فِيْ بَلَآئِكَ وَصَنِيْعِكَ إِلٰۤى أَنْفُسِنَا خَآصَّةً، وَلَكَ الْحَمْدُ بِمَا هَدَيْتَنَا، وَلَكَ الْحَمْدُ بِمَاۤ أَكْرَمْتَنَا، وَلَكَ الْحَمْدُ بِمَا سَتَرْتَنَا، وَلَكَ الْحَمْدُ بِالْقُرْاٰن، وَلَكَ الْحَمْدُ بِالْأَهْلِ وَالْمَالِ، وَلَكَ الْحَمْدُ بِالْمُعَافَاةِ وَلَكَ الْحَمْدُ حَتّٰى تَرْضٰى، وَلَكَ الْحَمْدُ إِذَا رَضِيْتَ يَاۤ أَهْلَ التَّقْوٰى وَ أَهْلَ الْمَغْفِرَةِ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা লাকাল হামদু ফী বালা-ইকা ওয়া ছনী'ইকা ইলা- খলক্বিকা, ওয়া লাকাল হামদু ফী বালা-ইকা ওয়া ছনী'ইকা ইলা- আহ্লি বুয়ূতিনা-, ওয়া লাকাল হামদু ফী বালা-ইকা ওয়া ছনী'ইকা ইলা- আন্ফুসিনা- খ-ছ্ছ্বতাহ্, ওয়া লাকাল হামদু বিমা- হাদাইতানা-, ওয়া লাকাল হামদু বিমা- আকরামতানা-, ওয়া লাকাল হামদু বিমা- সাতারতানা-, ওয়া লাকাল হামদু বিল ক্বুরআ-ন, ওয়া লাকাল হামদু বিল আহ্লি ওয়াল মা-ল, ওয়া লাকাল হামদু বিল মু'আ-ফা-তি ওয়া লাকাল হামদু হাত্তা- তারদ্বা-, ওয়া লাকাল হামদু ইযা- রদ্বীতা ইয়া- আহ্লাত তাক্বওয়া- ওয়া আহ্লাল মাগফিরাহ্।

অর্থঃ

হে আল্লাহ! আপনার সৃষ্টিজগতের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই, আমাদের পরিবার-পরিজনের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই এবং বিশেষ করে আমাদের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই। আপনার দেওয়া হেদায়েতের জন্য সমস্ত প্রশংসা আপনারই, আপনি আমাদের সম্মানিত করায় সমস্ত প্রশংসা আপনারই, আমাদের (দোষত্রুটি) গোপন রাখায় সমস্ত প্রশংসা আপনারই, মহাগ্রন্থ কুরআনের জন্য সমস্ত প্রশংসা আপনারই, পরিবার ও ধন-সম্পদ দানের জন্য সমস্ত প্রশংসা আপনারই এবং সুস্থতা ও নিরাপত্তা ('আফিয়াত) দেওয়ার জন্য সমস্ত প্রশংসা আপনারই। আপনার সন্তুষ্টি অর্জিত হওয়া পর্যন্ত সমস্ত প্রশংসা আপনারই এবং আপনি সন্তুষ্ট হওয়ার পরেও সমস্ত প্রশংসা আপনারই; হে ঐ সত্তা, যিনিই একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত এবং ক্ষমার মালিক!

১৫.

দু‘আ-১৮৯

اَللّٰهُمَّ وَفِّقْنِيْ لِمَا تُحِبُّ وَتَرْضٰى مِنَ الْقَوْلِ وَالْعَمَلِ وَالْفِعْلِ وَالنِّيَّةِ وَالْهَدْىِ إِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ওয়াফ্ফিক্বনী লিমা- তুহিব্বু ওয়া তারদ্বা- মিনাল ক্বওলি ওয়াল 'আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদয়ি, ইন্নাকা 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।

অর্থঃ

হে আল্লাহ! আপনি আমাকে এমন সব কথা, কাজ, আচরণ, নিয়ত এবং হেদায়েতের তৌফিক দান করুন, যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।

১৬.

দু‘আ-১৯০

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ خَلِيْلٍ مَّاكِرٍ عَيْنَاهُ تَرَيَانِيْ وَقَلْبُهٗ يَرْعَانِيْ، إِنْ رَاٰى حَسَنَةً دَفَنَهَا وَاِنْ رَاٰى سَيِّئَةً أَذَاعَهَا. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنَ الْبُؤْسِ وَالتَّبَآؤُسِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ إِبْلِيْسَ وَجُنُوْدِه. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النِّسَآءِ. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ تَصُدَّ عَنِّيْ وَجْهَكَ يَوْمَ الْقِيَامَةِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ كُلِّ عَمَلٍ يُّخْزِيْنِيْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ صَاحِبٍ يُّؤْذِيْنِىْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ أَمَلٍ يُّلْهِيْنِىْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ فَقْرٍ يُّنْسِيْنِىْ، وَ أَعُوْذُ بِكَ مِنْ كُلِّ غِنًى يُّطْغِيْنِىْ. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ مَوْتِ الْهَمِّ، وَاَعُوْذُ بِكَ مِنْ مَوْتِ الْغَمِّ.
উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন খলীলিম মা-কিরিন 'আইনাহু তারা-য়ানী ওয়া ক্বলবুহু ইয়ার'আনী, ইন রআ- হাসানাতান দাফানাহা- ওয়া ইন রআ- সাইয়্যিআতান আযা-'আহা-। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনাল বু’সি ওয়াত তাবা-উসি। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন ইবলীসা ওয়া জুনূদিহ। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন ফিতনাতিন নিসা-ই। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন আন তাছুদ্দা 'আন্নী ওয়াজ্হাকা ইয়াওমাল ক্বিয়া-মাহ্। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন কুলি 'আমালিই ইয়ুখযীনী, ওয়া আ'ঊযু বিকা মিন কুল্লি ছ-হিবিই ইয়ু’যীনী, ওয়া আ'ঊযু বিকা মিন কুল্লি আমালিই ইয়ুলহীনী, ওয়া আ'ঊযু বিকা মিন কুল্লি ফাক্বরিই ইয়ুন্সীনী, ওয়া আ'ঊযু বিকা মিন কুল্লি গিনাইঁ ইয়ুত্বগীনী। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন মাওতিল হাম্মি, ওয়া আ'ঊযু বিকা মিন মাওতিল গম্মি।

অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রতারক বন্ধু থেকে, যার চোখ দুটো আমাকে দেখে (ত্রুটি খোঁজে) আর তার অন্তর আমার ওপর নজরদারি করে (ক্ষতি করার জন্য); সে যদি আমার কোনো ভালো কাজ দেখে তবে তা চেপে রাখে (লুকিয়ে ফেলে), আর যদি কোনো ভুল দেখে তবে তা মানুষের মাঝে প্রচার করে বেড়ায়। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি চরম দৈন্যদশা এবং কৃত্রিমভাবে অভাবী সাজার অভিনয় করা থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে ইবলীস এবং তার বাহিনীর (কুমন্ত্রণা) থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি নারীদের ফেতনা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! কিয়ামতের দিন আপনি আমার দিক থেকে আপনার মুখমণ্ডল ঘুরিয়ে নেবেন (বিমুখ হবেন) এমন পরিস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রতিটি কাজ থেকে যা আমাকে লাঞ্ছিত করবে; আশ্রয় চাচ্ছি এমন সঙ্গী থেকে যে আমাকে কষ্ট দিবে; আশ্রয় চাচ্ছি এমন অলীক আশা-আকাঙ্ক্ষা থেকে যা আমাকে (আখেরাত থেকে) গাফেল বা উদাসীন করে রাখে; আশ্রয় চাচ্ছি এমন দারিদ্র্য থেকে যা আমাকে (আল্লাহর স্মরণ) ভুলিয়ে দেয় এবং আশ্রয় চাচ্ছি এমন ধন-সম্পদ থেকে যা আমাকে অহংকারী করে তোলে। হে আল্লাহ! আমি আপনার কাছে তীব্র দুশ্চিন্তাজনিত মৃত্যু এবং গভীর মানসিক কষ্টজনিত মৃত্যু থেকে আশ্রয় চাচ্ছি।