দু‘আ-১৮১
اَللّٰهُمَّ اجْعَلْنَا مِنْ عِبَادِكَ الْمُنْتَخَبِيْنَ الْغُرِّ الْمُحَجَّلِيْنَ الْوَفْدِ الْمُتَقَبَّلِيْنَ. اَللّٰهُمَّ إِنِّيْۤ اَسْأَلُكَ نَفْسًا ۢبِكَ مُطْمَئِنَّةً تُؤْمِنُ بِلِقَآئِكَ، وَتَرْضٰى بِقَضَآئِكَ، وَتَقْنَعُ بِعَطَآئِك.
উচ্চারণঃআল্লাহুম্মাজ্'আলনা- মিন 'ইবা-দিকাল মুন্তাখবীনাল গুররিল মুহাজ্জালীনাল ওয়াফদিল মুতাক্বব্বালীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসাম্ বিকা মুত্বমাইন্নাতান তু'মিনু বিলিক্ব-ইকা, ওয়া তারদ্বা- বিক্বদ্ব-ইকা, ওয়া তাক্বনা'উ বি'আত্বা-ইকা।
হে আল্লাহ! আপনি আমাদের আপনার সেই মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাঁদের চেহারা ও হাত-পা (কিয়ামতের দিন ওযুর প্রভাবে) উজ্জ্বল ও আলোকময় থাকবে এবং যাঁরা হবেন আপনার দরবারে মাকবুল ও সম্মানিত মেহমান। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন একটি প্রশান্ত হৃদয় (নফসে মুতমাইন্নাহ) প্রার্থনা করছি যা আপনার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, আপনার সাথে সাক্ষাতের (পরকালের) প্রতি ঈমান রাখে, আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকে এবং আপনার দেওয়া দানে তুষ্ট থাকে।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে