রব্বি আ‘ইন্নী ওয়ালা তু‘ইন ‘আলাইয়্যা, ওয়ানসুরনী ওয়ালা তানসুর ‘আলাইয়্যা, ওয়ামকুর লী ওয়ালা তামকুর ‘আলাইয়্যা, ওয়াহদিনী ওয়া ইয়াসসিরিল হুদা লী, ওয়ানসুরনী ‘আলা মান বাগা ‘আলাইয়্যা। রব্বিজ‘আলনী লাকা যাক্কারান, লাকা শাক্কারান, লাকা রাহহাবান, লাকা মিতওয়া‘আন, লাকা মুতী‘আন, লাকা মুখবিতান, ইলাইকা আওওয়াহান মুনীবান। রব্বি তাকাব্বাল তাওবাতী, ওয়াগসিল হূবাতী, ওয়া আজিব দা‘ওয়াতী, ওয়া সাব্বিত হুজ্জাতী, ওয়া সাদ্দিদ লিসানী, ওয়াহদি কালবী, ওয়াসলুল সাখীমাতা সদরী।
হে আমার রব! আপনি আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। আমাকে বিজয় দান করুন, আমার বিরুদ্ধে কাউকে বিজয়ী করবেন না। আমার পক্ষে কৌশল অবলম্বন করুন, আমার বিরুদ্ধে কৌশল অবলম্বন করবেন না। আমাকে হিদায়াত দান করুন এবং আমার জন্য হিদায়াতকে সহজ করে দিন। যে আমার ওপর বাড়াবাড়ি করে, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। হে আমার রব! আমাকে আপনার অধিক জিকিরকারী, আপনার অধিক কৃতজ্ঞ, আপনাকে অধিক ভয়কারী, আপনার অধিক অনুগত, আপনার অধিক আজ্ঞাবহ, আপনার সামনে বিনয়াবনত এবং আপনার প্রতি অধিক আকুল ও বারবার প্রত্যাবর্তনকারী বানিয়ে দিন। হে আমার রব! আমার তাওবা কবুল করুন, আমার পাপ ধুয়ে-মুছে দিন, আমার দুআ কবুল করুন, আমার দলিলকে সুদৃঢ় করুন, আমার জিহ্বাকে সঠিক ও সত্যভাষী করুন, আমার অন্তরকে হিদায়াত দিন এবং আমার বক্ষের বিদ্বেষ ও অন্তর্নিহিত মন্দভাব দূর করে দিন।
আল্লাহুম্মাগফির লানা, ওয়ারহামনা, ওয়ারদা ‘আন্না, ওয়া আদখিলনাল জান্নাতা, ওয়া নাজ্জিনা মিনান নারি, ওয়া আসলিহ লানা শা’নানা কুল্লাহু।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাদের জান্নাতে প্রবেশ করান, আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন এবং আমাদের সকল বিষয় সংশোধন করে দিন।
আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলূবিনা, ওয়া আসলিহ যাতা বাইনিনা, ওয়াহদিনা সুবুলাস সালামি, ওয়া নাজ্জিনা মিনায যুলুমাতি ইলান নূরি, ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, ওয়া বারিক লানা ফী আসমা‘ইনা, ওয়া আবসারিনা, ওয়া কুলূবিনা, ওয়া আযওয়াজিনা, ওয়া যুররিয়্যাতিনা, ওয়া তুব ‘আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম। ওয়াজ‘আলনা শাকিরীনা লিনি‘মাতিকা, মুছনীনা বিহা ‘আলাইকা, কাবিলীহা, ওয়া আতমিমহা ‘আলাইনা।
হে আল্লাহ! আমাদের অন্তরসমূহের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, আমাদের শান্তির পথসমূহের হিদায়াত দান করুন এবং আমাদের অন্ধকার থেকে আলোর দিকে মুক্তি দিন। প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে আমাদের দূরে রাখুন। আমাদের কান, চোখ, অন্তর, স্ত্রী-পরিবার ও সন্তান-সন্ততিতে বরকত দান করুন। আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অধিক তাওবা কবুলকারী, পরম দয়ালু। আমাদের এমন বানিয়ে দিন, যেন আমরা আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি, সেই নিয়ামতের কারণে আপনার প্রশংসা করি, সেগুলো গ্রহণ করি এবং আমাদের প্রতি আপনার নিয়ামতসমূহ পূর্ণ করে দিন।
আল্লাহুম্মাগফির লী মা ক্বাদ্দামতু ওয়া মা আখখারতু, ওয়া মা আসরারতু ওয়া মা আ‘লানতু, ওয়া মা আনতা আ‘লামু বিহী মিন্নী।
হে আল্লাহ! আমি আগে যা করেছি এবং পরে যা করেছি, যা গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি, আর যা সম্পর্কে আপনি আমার চেয়ে বেশি অবগত—সবকিছু ক্ষমা করে দিন।
আল্লাহুম্মাকসিম লানা মিন খাশইয়াতিকা মা তাহূলু বিহী বাইনানা ওয়া বাইনা মা‘আসীকা, ওয়া মিন ত্বা‘আতিকা মা তুবাল্লিগুনা বিহী জান্নাতাকা, ওয়া মিনাল ইয়াক্বীনি মা তুহাওয়িনু বিহী ‘আলাইনা মাসা-ইবাদ্দুনইয়া, ওয়া মাত্তি‘না বি-আসমা‘ইনা ওয়া আবসারিনা ওয়া কুওওয়াতিনা মা আহইয়াইতানা, ওয়াজ‘আলহুল ওয়ারিছা মিন্না, ওয়াজ‘আল ছা’আ-রানা ‘আলা মান যালামানা, ওয়ানসুরনা ‘আলা মান ‘আদানা, ওয়া লা তাজ‘আল মুসীবাতানা ফী দীনিনা, ওয়া লা তাজ‘আলিদ্দুনইয়া আকবারা হাম্মিনা, ওয়া লা মাবলাগা ‘ইলমিনা, ওয়া লা গায়াতা রাগবাতিনা, ওয়া লা তুসাল্লিত ‘আলাইনা মাল্লা ইয়ারহামুনা।
হে আল্লাহ! আপনার ভয় থেকে আমাদের এমন অংশ দান করুন, যা আমাদের ও আপনার অবাধ্যতার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আপনার আনুগত্যের এমন অংশ দান করুন, যা আমাদের আপনার জান্নাতে পৌঁছে দেয়। আর দৃঢ় বিশ্বাসের এমন অংশ দান করুন, যার মাধ্যমে আপনি দুনিয়ার বিপদাপদকে আমাদের কাছে সহজ করে দেন। যত দিন আমাদের জীবিত রাখেন, তত দিন আমাদের কান, চোখ ও শক্তিকে উপভোগ করার সুযোগ দিন। এগুলোকে আমাদের উত্তরাধিকারী করে দিন। যারা আমাদের প্রতি জুলুম করেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ গ্রহণের শক্তি দিন এবং যারা আমাদের সঙ্গে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আমাদের দ্বীনের ক্ষেত্রে আমাদের বিপদগ্রস্ত করবেন না। দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা, আমাদের জ্ঞানের চূড়ান্ত সীমা এবং আমাদের আকাঙ্ক্ষার সর্বোচ্চ লক্ষ্য বানাবেন না। আর এমন কাউকে আমাদের ওপর কর্তৃত্বশীল করবেন না, যে আমাদের প্রতি দয়া করে না।
আল্ল-হুম্মা যিদনা- ওয়ালা- তানক্বুসনা- ওয়া আকরিমনা- ওয়ালা- তুহিন্না- ওয়া আ’ত্বিনা- ওয়ালা- তাহ্রিম্না- ওয়া আ-সির্না- ওয়ালা- তু’সির ’আলায়না- ওয়া আর্যিনা- ওয়ার্যা ’আন্না।
ইয়া আল্লাহ্! আমাদের জন্য বর্ধিত কর এবং আমাদের জন্য কম করো না; আমাদের সম্মানিত কর, আমাদের হেয় করো না; আমাদের দান কর, আমাদের বঞ্চিত করো না; আমাদের প্রাধান্য দাও, আমাদের উপর কাউকে প্রাধান্য দিও না; আমাদের সন্তুষ্টি দান কর আর তুমিও আমাদের উপর সন্তুষ্ট থাক।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি‘লাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি, ওয়া হুব্বাল মাসাকীনি, ওয়া আন তাগফিরা লী ওয়া তারহামানী, ওয়া ইযা আরাদতা বি-কাওমিন ফিতনাতান ফাতাওয়াফফানী গাইরা মাফতুনিন। আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ওয়া হুব্বা ‘আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা।
হে আল্লাহ! আমি আপনার কাছে নেক কাজ করা, মন্দ কাজ পরিত্যাগ করা এবং মিসকিনদের ভালোবাসা প্রার্থনা করছি। আর প্রার্থনা করছি, আপনি যেন আমাকে ক্ষমা করেন ও আমার প্রতি দয়া করেন। যখন আপনি কোনো সম্প্রদায়ের জন্য ফিতনার ইচ্ছা করেন, তখন আমাকে ফিতনায় পতিত না করে মৃত্যু দান করুন। আমি আপনার ভালোবাসা, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা এবং যে আমল আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করে, সেই আমলের ভালোবাসা প্রার্থনা করছি।
আল্লাহুম্মাজ‘আল হুব্বাকা আহাব্বা ইলাইয়্যা মিন নাফসী ওয়া আহলী, ওয়া মিনাল মা-ইল বারিদ।
হে আল্লাহ! আপনার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের চেয়ে, আমার পরিবার থেকে এবং ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয় করে দিন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানাল লা ইয়ারতাদ্দু, ওয়া না‘ঈমাল লা ইয়ানফাদু, ওয়া মুরাফাকাতা নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা ফী আ‘লা দারাজাতিল জান্নাতি, জান্নাতিল খুলদি।
হে আল্লাহ! আমি আপনার কাছে এমন ঈমান প্রার্থনা করছি, যা থেকে ফিরে যাওয়া হবে না; এমন নেয়ামত প্রার্থনা করছি, যা কখনো শেষ হবে না; আর আপনার নবী মুহাম্মাদ ﷺ-এর সঙ্গে জান্নাতের সর্বোচ্চ স্তরে, চিরস্থায়ী জান্নাতে সঙ্গ লাভের প্রার্থনা করছি।
আল্লাহুম্মা বি‘ইলমিকাল গাইবি ওয়া কুদরাতিকা ‘আলাল খালকি, আহয়িনী মা ‘আলিমতাল হায়াতা খাইরাল লী, ওয়া তাওয়াফফানী ইযা ‘আলিমতাল ওয়াফাতা খাইরাল লী। ওয়া আসআলুকা খাশইয়াতাকা ফিল গাইবি ওয়াশ শাহাদাতি, ওয়া আসআলুকা কালিমাতাল ইখলাসি ফির রিদা ওয়াল গাদাবি, ওয়া আসআলুকা না‘ঈমাল লা ইয়ানফাদু, ওয়া কুররাতা ‘আইনিল লা তানকাতি‘উ, ওয়া আসআলুকার রিদা বা‘দাল কাদা-ই, ওয়া বারদাল ‘আইশি বা‘দাল মাওতি, ওয়া লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকা, ওয়াশ শাওকা ইলা লিকা-ইকা, ওয়া আ‘ঊযু বিকা মিন দাররা-ই মুদিররাতিন ওয়া ফিতনাতিম মুদিল্লাতিন। আল্লাহুম্মা যায়্যিন্না বিজীনাতিল ঈমানি, ওয়াজ‘আলনা হুদাতাম মুহতাদীন।
হে আল্লাহ! আপনার অদৃশ্য বিষয়ক জ্ঞান এবং সৃষ্টির ওপর আপনার ক্ষমতার উসিলায় প্রার্থনা করছি—আপনার জ্ঞানে যত দিন আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, তত দিন আমাকে জীবিত রাখুন। আর আপনার জ্ঞানে যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দান করুন। আমি আপনার কাছে গোপনে ও প্রকাশ্যে আপনাকে ভয় করার গুণ প্রার্থনা করছি। সন্তুষ্টি ও ক্রোধ উভয় অবস্থায় সত্যনিষ্ঠার বাণী প্রার্থনা করছি। এমন নেয়ামত প্রার্থনা করছি, যা কখনো শেষ হবে না; এমন চক্ষুশীতলতা প্রার্থনা করছি, যা কখনো বিচ্ছিন্ন হবে না। ফয়সালা হয়ে যাওয়ার পর আপনার প্রতি সন্তুষ্টি, মৃত্যুর পর প্রশান্তিময় জীবন, আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর আনন্দ এবং আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রার্থনা করছি। আর ক্ষতিকর বিপদ ও পথভ্রষ্টকারী ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! ঈমানের সৌন্দর্যে আমাদের সুশোভিত করুন এবং আমাদের হিদায়াতপ্রাপ্ত পথপ্রদর্শক বানিয়ে দিন।
আল্লাহুম্মাহফাযনী বিল-ইসলামি কা-ইমান, ওয়াহফাযনী বিল-ইসলামি কা-ইদান, ওয়াহফাযনী বিল-ইসলামি রা-কিদান, ওয়া লা তুশমিত বিই আদুওয়ান ওয়ালা হাসিদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খাইরিন খাযায়িনুহু বিয়াদিকা, ওয়া আসআলুকা মিনাল খাইরিল্লাযী হুয়া বিয়াদিকা কুল্লুহু।
হে আল্লাহ! আমি দাঁড়ানো অবস্থায় ইসলামের ওপর থেকে আপনি আমাকে হেফাজত করুন। বসা অবস্থায় ইসলামের ওপর থেকে আমাকে হেফাজত করুন। শায়িত অবস্থায়ও ইসলামের ওপর থেকে আমাকে হেফাজত করুন। আর কোনো শত্রু ও হিংসুককে আমার বিপদে আনন্দিত হওয়ার সুযোগ দেবেন না। হে আল্লাহ! আমি আপনার কাছে সব ধরনের কল্যাণ প্রার্থনা করছি, যার ভাণ্ডারসমূহ আপনার হাতে রয়েছে। আর আপনার হাতে থাকা সমস্ত কল্যাণও আমি আপনার কাছে প্রার্থনা করছি
আল্লাহুম্মা লা তাদা‘ লানা যাম্বান ইল্লা গাফারতাহু, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু, ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু, ওয়ালা হাজাতাম মিন হাওয়ায়িজিদ দুনইয়া ওয়াল আখিরাতি ইল্লা কাদাইতাহা, ইয়া আরহামার রাহিমীন।
হে আল্লাহ! আমাদের কোনো গুনাহ অবশিষ্ট রাখবেন না, বরং তা ক্ষমা করে দিন। আমাদের কোনো দুশ্চিন্তা অবশিষ্ট রাখবেন না, বরং তা দূর করে দিন। আমাদের কোনো ঋণ অবশিষ্ট রাখবেন না, বরং তা পরিশোধের ব্যবস্থা করে দিন। আর দুনিয়া ও আখিরাতের প্রয়োজনসমূহের মধ্যে কোনো প্রয়োজন অপূর্ণ রাখবেন না, বরং তা পূরণ করে দিন। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু
আল্লাহুম্মা কান্নি‘নী বিমা রাযাকতানী, ওয়াবারিকলী ফীহি, ওয়াখলুফ আলাইয়া কুল্লা গা-ইবাতিন লী বিখাইরিন।
হে প্রভু! তুমি যে রিযিক (জীবিকা) আমাকে দান করেছ, তাতেই আমাকে তুষ্ট রাখ। এবং উহাতে বরকত দান কর। এবং আমার প্রতিটি অনুপস্থিত বিষয়ক তুমি মঙ্গলের সহিত রক্ষণাবেক্ষণ কর।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ঈশাতান নাকিয়্যাতান, ওয়া মীতাতান সাওইয়্যাতান, ওয়া মারাদ্দান গাইরা মুখযিয়্যিন ওয়ালা ফাদিহ।
হে আল্লাহ! আমি আপনার কাছে পবিত্র ও পরিচ্ছন্ন জীবন, সুস্থ-স্বাভাবিক মৃত্যু এবং এমন প্রত্যাবর্তন প্রার্থনা করছি, যা অপমানজনক ও লাঞ্ছনাকর হবে না।
আল্লাহুম্মা ইন্নী দাঈফুন, ফাকাওয়ি ফী রিদাকা দু‘ফী, ওয়া খুয ইলাল খাইরি বিনাসিয়াতী, ওয়াজ‘আলিল ইসলামা মুনতাহা রিদা-ঈ, ওয়া ইন্নী যালীলুন ফা-আ‘ইযনী, ওয়া ইন্নী ফাকীরুন ফারযুকনী।
হে আল্লাহ! আমি দুর্বল, তাই আপনার সন্তুষ্টি অর্জনের পথে আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন। আমার অগ্রভাগ ধরে আমাকে কল্যাণের পথে পরিচালিত করুন। ইসলামকে আমার সন্তুষ্টির চূড়ান্ত লক্ষ্য বানিয়ে দিন। আমি অপমানিত ও অসহায়, তাই আমাকে সম্মানিত করুন। আমি অভাবগ্রস্ত, তাই আমাকে রিজিক দান করুন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাসআলাতি, ওয়া খাইরাদ দু‘আ-ই, ওয়া খাইরান নাজাহি, ওয়া খাইরাল ‘আমালি, ওয়া খাইরাস সাওয়াবি, ওয়া খাইরাল হায়াতি, ওয়া খাইরাল মামাতি। ওয়া সাব্বিতনী, ওয়া সাক্কিল মাওয়াযী-নী, ওয়া হাক্কিক ঈমানী, ওয়ারফা‘ দারাজাতী, ওয়া তাকাব্বাল সালাতী। ওয়া আসআলুকাদ দারাজাতিল ‘উলা মিনাল জান্নাতি। আমীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাওয়াতিহাল খাইরি ওয়া খাওয়াতিমাহু, ওয়া জাওয়ামি‘আহু, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া যাহিরাহু ওয়া বাতিনাহু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা মা-আতী, ওয়া খাইরা মা-আফ‘আলু, ওয়া খাইরা মা-আ‘মালু, ওয়া খাইরা মা-বাতানা, ওয়া খাইরা মা-যাহারা।
হে আল্লাহ! আমি আপনার কাছে সর্বোত্তম প্রার্থনা, সর্বোত্তম দুআ, সর্বোত্তম সফলতা, সর্বোত্তম আমল, সর্বোত্তম প্রতিদান, সর্বোত্তম জীবন ও সর্বোত্তম মৃত্যু প্রার্থনা করছি। আমাকে অবিচল রাখুন, আমার আমলের পাল্লা ভারী করুন, আমার ঈমানকে সুদৃঢ় করুন, আমার মর্যাদা উন্নীত করুন এবং আমার নামাজ কবুল করুন। আমি আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসমূহ প্রার্থনা করছি। আমীন। হে আল্লাহ! আমি আপনার কাছে কল্যাণের সূচনাসমূহ, পরিণতিসমূহ, সামগ্রিক কল্যাণ, এর শুরু ও শেষ এবং প্রকাশ্য ও গোপন—সব ধরনের কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে যা কিছু আমার কাছে আসে, আমি যা কিছু করি, যে আমল করি এবং যা কিছু গোপনে ও প্রকাশ্যে সংঘটিত হয়—এসবের মধ্যে সর্বোত্তম কল্যাণ প্রার্থনা করছি।
আল্লাহুম্মাজ‘আল আওসা‘আ রিজকিকা ‘আলাইয়্যা ‘ইন্দা কিবারি সিন্নী ওয়ানকিতা‘ই ‘উমরী।
হে আল্লাহ! আমার বার্ধক্যে এবং জীবনের শেষ সময়ে আপনার পক্ষ থেকে আমার জন্য সর্বাধিক প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিন।
আল্লাহুম্মাজ‘আল খাইরা ‘উমুরী আখিরাহু, ওয়া খাইরা ‘আমালী খাওয়াতিমাহু, ওয়া খাইরা আইয়ামী ইয়াওমা আলকাকা ফীহি। ইয়া ওয়ালিয়্যাল ইসলামি ওয়া আহলিহী! সাব্বিতনী বিহী হাত্তা আলকাকা। আসআলুকা গিনায়া ওয়া গিনা মাওলায়া।
হে আল্লাহ! আমার জীবনের শেষাংশকে সর্বোত্তম করুন, আমার আমলের পরিণতিকে সর্বোত্তম করুন এবং আমার দিনগুলোর মধ্যে সেই দিনটিকে সর্বোত্তম করুন, যেদিন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। হে ইসলাম ও ইসলামের অনুসারীদের অভিভাবক! আপনার সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত আমাকে এর ওপর অবিচল রাখুন। আমি আপনার কাছে আমার ও আমার অভিভাবকের অভাবমুক্তি প্রার্থনা করছি।
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন সূইল ‘উমুরি ওয়া ফিতনাতিস সদর, ওয়া আ‘ঊযু বি‘ইজ্জাতিকা—লা ইলাহা ইল্লা আনতা—আন তুদিল্লানী, ওয়া মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সূইল কাদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই, ওয়া মিন শাররি মা ‘আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ‘মাল, ওয়া মিন শাররি মা ‘আলিমতু ওয়া মিন শাররি মা লাম আ‘লাম, ওয়া মিন যাওয়ালি নি‘মাতিকা ওয়া তাহাওউলি ‘আফিয়াতিকা, ওয়া ফুজা-আতি নিকমাতিকা ওয়া জামী‘ই সাখাতিকা, ওয়া মিন শাররি সাম‘ঈ ওয়া মিন শাররি বাসারী, ওয়া মিন শাররি লিসানী ওয়া মিন শাররি কালবী, ওয়া মিন শাররি মানিয়্যী, ওয়া মিনাল ফাকাহ, ওয়া মিন আন আযলিমা আও উযলাম, ওয়া মিনাল হাদমি, ওয়া মিনাত তারাদ্দী, ওয়া মিনাল গারাকি ওয়াল হারাকি, ওয়া আন ইয়াতাখাব্বাতানিয়াশ শাইতানু ‘ইন্দাল মাওতি, ওয়া মিন আন আমূতা ফী সাবীলিকা মুদবিরাও, ওয়া আন আমূতা লাদীগা।
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই বার্ধক্যের মন্দ পরিণতি ও অন্তরের ফিতনা থেকে। আপনার সম্মান ও মহত্ত্বের উসিলায়—আপনি ছাড়া কোনো উপাস্য নেই—আমি আপনার কাছে আশ্রয় চাই, যেন আপনি আমাকে পথভ্রষ্ট হতে না দেন। আমি আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যের পরিণতি, মন্দ ফয়সালা এবং শত্রুদের উল্লাস থেকে। আমি আশ্রয় চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে, যা করিনি তার অনিষ্ট থেকেও; যা জানি তার অনিষ্ট থেকে এবং যা জানি না তার অনিষ্ট থেকেও। আপনার নেয়ামত চলে যাওয়া, আপনার দেওয়া নিরাপত্তা ও সুস্থতার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, জিহ্বা, অন্তর ও বীর্যের অনিষ্ট থেকে আশ্রয় চাই। অভাব-অনটন থেকে, কাউকে জুলুম করা বা কারও দ্বারা জুলুমের শিকার হওয়া থেকে, ধসে পড়া, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তানের আঘাতে আক্রান্ত হওয়া থেকে, আপনার পথে পৃষ্ঠ প্রদর্শনকারী অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ করা থেকে আপনার আশ্রয় চাই।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে