আল্লা–হুম্মা ইন্নি আসআলুকাস্ সাবা–তা ফিল আমরি, ওয়া আসআলুকা আযীমাতার্ রুশ্দি, ওয়া আসআলুকা শুকরা নি‘মাতিকা ওয়া হু্সনা ইবাদাতিকা, ওয়া আসআলুকা লিসানান ছাদিকান ওয়া ক্বালবান সালীমান, ওয়া খুলুকান মুস্তাকীমান, ওয়া আসআলুকা মিন খাইরি মা তা‘লামু, ওয়া আসতাগফিরুকা মিম্মা তা‘লামু, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব।
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি দীনের বিষয়ে অবিচলতা এবং আপনার কাছে প্রার্থনা করি উন্নত যোগ্যতা এবং আপনার কাছে প্রার্থনা করি আপনার নেয়ামতের শোকরগোজারি ও বন্দেগীর সৌন্দর্য এবং আপনার কাছে প্রার্থনা করি সত্যবাদী জিহ্বা, সুস্থ হৃদয় আর সুদৃঢ় চরিত্র। আমি আপনার কাছে প্রার্থনা করি কল্যাণ, যা আপনি জানেন এবং ক্ষমা চাই ঐ সকল গুনাহ থেকে, যে সম্পর্কে আপনি অবগত। সকল অদৃশ্য বিষয় তো আপনার জানা। (সুতরাং ঐ সকল গুনাহ সম্পর্কেও আপনি অবগত, যা কোনো সৃষ্টির জানা নেই)।
আল্লাহুম্মা কিনী শাররা নাফসী, ওয়া‘যিম লী ‘আলা রুশদি আমরী।
হে আল্লাহ! আমাকে আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং আমার কাজের সঠিক পথের ওপর আমাকে দৃঢ় সংকল্প দান করুন।
আল্ল-হুম্মার যুক্বনী হুব্বাকা ওয়া হুব্বা মাইঁ ইয়ানফাউনী হুব্বুহু ‘ইনদাক। আল্ল-হুম্মা ফাকামা রযাক্বতানী মিম্মা উহিব্বু ফাজ‘আলহু কুওয়্যাতাল লী ফীমা তুহিব্ব। আল্ল-হুম্মা ওয়া মা যাওয়াইতা ‘আন্নী মিম্মা উহিব্বু ফাজ‘আলহু ফারা-গাল লী ফীমা তুহিব্ব।
ইয়া আল্লাহ! আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয়, তার ভালবাসাও দান করুন। আপনি যখন আমাকে আমার প্রিয় বস্তু দান করেছেন, তখন একে আমার জন্য সহায়ক করুন আপনার প্রিয় কাজে। (অর্থাৎ আমার প্রিয় ও কাম্য যা কিছু আমি লাভ করেছি, তা আপনার পছন্দের বিষয়টি অর্জনের উপায় বানিয়ে দিন।) হে আল্লাহ! আমার যেসব কাম্য বস্তু আমার থেকে দূরে রেখেছেন, সেগুলো (থেকে দূরে থাকা) আমার জন্য ঐসব বিষয়ে মশগুল হওয়ার অবকাশ বানিয়ে দিন, যা আপনার কাছে প্রিয়। (অর্থাৎ স্বভাবগতভাবে যা কিছু আমার প্রিয়, তা থেকে যখন আপনি নিজ প্রজ্ঞায় আমাকে দূরে রাখবেন, তখন এই প্রতিক্রিয়া আমার মাঝে সৃষ্টি করুন যে, আমি শুধু এসবের স্থলে আপনার প্রিয় বিষয়গুলোকেই ভালোবাসতে শুরু করি।)
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফী ঈমানিন, ওয়া ঈমানান ফী হুসনি খুলুকিন, ওয়া নাজাহান তুত্ববি‘উহু ফালাহান, ওয়া রহমাতাম মিনকা ওয়া ‘আফিয়াতান, ওয়া মাগফিরাতাম মিনকা ওয়া রিদওয়ানান।
হে আল্লাহ্! আমি তোমার কাছে প্রার্থনা করছি ঈমানের সাথে সুস্বাস্থ্য এবং প্রার্থনা করছি সদাচরণের সাথে ঈমান। আমি তোমার কাছে প্রার্থনা করছি অভীষ্ট লক্ষ্যে পৌছার সাফল্য, যার পেছনে থাকবে পারলৌকিক সাফল্য, আর প্রার্থনা করছি তোমার রহমত, নিরাময় ও মাগফিরাত এবং তোমার সন্তুষ্টি।
আল্লাহুম্মানফা‘নী বিমা ‘আল্লামতানী, ওয়া ‘আল্লিমনী মা ইয়ানফা‘উনী।
হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন, তা দ্বারা আমাকে উপকৃত করুন এবং আমাকে এমন জ্ঞান শিক্ষা দিন, যা আমার উপকারে আসে।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহী, ‘আজিলিহী ওয়া আজিলিহী, মা ‘আলিমতু মিনহু ওয়া মা লাম আ‘লাম।
হে আল্লাহ! আমি আপনার কাছে সকল কল্যাণ প্রার্থনা করছি—তাৎক্ষণিক ও পরবর্তী সকল কল্যাণ, যা আমি জানি এবং যা আমি জানি না।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সা-আলাকা ‘আবদুকা ওয়া নাবিয়্যুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও ‘আমালিন, ওয়া আসআলুকা আন তাজ‘আলা কুল্লা কাদা-ইন তাকদীহী লী খাইরান, ওয়া আসআলুকা মা কাদাইতা লী মিন আমরিন আন তাজ‘আলা ‘আকিবাতাহু রুশদান।
হে আল্লাহ! আপনার বান্দা ও নবী আপনার কাছে যে কল্যাণ প্রার্থনা করেছেন, আমিও আপনার কাছে সেই কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত এবং এমন কথা ও কাজ প্রার্থনা করছি, যা জান্নাতের নিকটবর্তী করে। আপনার কাছে আরও প্রার্থনা করছি, আপনি আমার জন্য যে ফয়সালাই করুন, তা যেন আমার জন্য কল্যাণকর হয়। আর আমার জন্য যে বিষয়ই নির্ধারণ করুন, তার পরিণতি যেন সঠিক ও মঙ্গলজনক হয়।
আল্লাহুম্মা আহসিন ‘আকিবাতানা ফিল উমূরি কুল্লিহা, ওয়া আজিরনা মিন খিযইদ্দুনইয়া ওয়া ‘আযাবিল আখিরাহ।
হে আল্লাহ! আমাদের সকল কাজের পরিণতি সুন্দর করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন।
আল্লা–হুম্মা আ’ই ন্না ‘আলা জিকরিকা ওয়া শু্করিকা ওয়া হু্সনি ইবাদাতিকা।
ইয়া আল্লাহ! আমাদের সাহায্য করুন আপনার স্মরণ, আপনার শোকর ও আপনার সুন্দর বন্দেগীর জন্য।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে