দু‘আ-২০৪
আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়াওঁ ওয়া আনা আ'লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ'লামু বিহ্। ওয়া আ'ঊযু বিকা আইঁ ইয়াদ'উয়া 'আলাইয়্যা রহিমুন ক্বত্ব'তুহা-। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- বাত্বনিহ্, ওয়া মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- রিজলাইন, ওয়া মিন শার্রি মাইঁ ইয়াম্শী 'আলা- আরবা'। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনিমরআতিন তুশাইয়্যিবুনী ক্ববলাল মাশীব, ওয়া আ'ঊযু বিকা মিওঁ ওয়ালাদীয়ঁ ইয়াকূনু 'আলাইয়্যা ওবা-লা-, ওয়া আ'ঊযু বিকা মিঁম্মা-লীয়ঁ ইয়াকূনু 'আলাইয়্যা 'আযা-বা-। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনাশ্শাক্কি ফিল হাক্বক্বি বা'দাল ইয়াক্বীন, ওয়া আ'ঊযু বিকা মিনাশ শাইত্ব-নির রজীম, ওয়া আ'ঊযু বিকা মিন শার্রি ইয়াওমিদ্দীন। আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন মাওতিল ফুজা-আতি ওয়া মিঁল্লাদগিল হাইয়্যাতি ওয়া মিনাস সাবু'ই ওয়া মিনাল গরক্বি ওয়া মিনাল হারক্বি, ওয়া মিন আন আখির্রা 'আলা- শাইয়িওঁ ওয়া মিনাল ক্বতলি 'ইন্দা ফিরা-রিয যাহ্ফ।
হে আল্লাহ! আমি জেনে-বুঝে আপনার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আর যে শিরক আমার অজান্তে হয়ে যায় তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন কোনো আত্মীয়ের অভিশাপ বা বদদোয়া থেকে যার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বুকে ভর দিয়ে চলা প্রাণীর (সাপ বা সরীসৃপ) অনিষ্ট থেকে, দু’পেয়ে প্রাণীর (মানুষ) অনিষ্ট থেকে এবং চারপায়ে চলা প্রাণীর (হিংস্র পশু বা চতুষ্পদ জন্তু) অনিষ্ট থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন স্ত্রী থেকে আশ্রয় চাচ্ছি, যে আমাকে বার্ধক্যে পৌঁছানোর আগেই (অতিরিক্ত দুশ্চিন্তা দিয়ে) বুড়ো বানিয়ে দেবে, আশ্রয় চাচ্ছি এমন সন্তান থেকে যে আমার জন্য বিপদের কারণ হবে এবং আশ্রয় চাচ্ছি এমন ধন-সম্পদ থেকে যা আমার জন্য আযাবের কারণ হবে। হে আল্লাহ! আমি আপনার কাছে সত্যের ওপর সুদৃঢ় বিশ্বাস (ইয়াকীন) অর্জনের পর আবার সংশয়ে পতিত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি, বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং বিচার দিবসের ভয়ংকর অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু, সাপের দংশন, হিংস্র পশুর আক্রমণ, পানিতে ডুবে মরা এবং আগুনে পুড়ে মরা থেকে আশ্রয় চাচ্ছি। আর ওপর থেকে পড়ে মারা যাওয়া এবং জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার সময় নিহত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
-আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে