দু‘আ-১৯৩
আল্লাহুম্মা ইন্নাকা খল্লা-ক্বুন 'আযীম, ইন্নাকা সামী'উন 'আলীম, ইন্নাকা গফূরুর রহীম, ইন্নাকা রব্বুল 'আরশিল 'আযীম। আল্লাহুম্মা ইন্নাকা আন্তাল বাররুল জাওয়া-দুল কারীম, ফাগফিরলী ওয়ারহাম্নী, ওয়া 'আ-ফিনী ওয়ারযুক্বনী, ওয়াস্তুরনী ওয়াজবুরনী, ওয়ারফা'নী, ওয়াহ্দিনী ওয়া লা- তুদ্বিল্লানী, ওয়া আদখিলনিয়াল জান্নাতা বিরাহমাতিকা ইয়া- আরহামার র-হিমীন। ইলাইকা রব্বি ফাহাব্বিবনী, ওয়া ফী নাফ্সী লাকা ফাযাল্লিলনী, ওয়া ফী আ'ইউনিন-না-সি ফাআ'যযিম্নী, ওয়া মিন সাইয়্যিইল আখলা-ক্বি ফাজান্নিবনী। আল্লাহুম্মা ইন্নাকা সাআলতানা- মিন আন্ফুসিনা- মা- লা- নামলিকুহু ইল্লা- বিকা, ফাআ'ত্বিনা- মিনহা- মা- ইয়ুরদ্বীকা 'আন্না-।
হে আল্লাহ! নিশ্চয়ই আপনি মহান স্রষ্টা, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু এবং নিশ্চয়ই আপনি মহান আরশের প্রতিপালক। হে আল্লাহ! নিশ্চয়ই আপনি পরম পুণ্যবান, মহান দাতা ও দয়াশীল; সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দিন, আমার দোষত্রুটি গোপন রাখুন, আমার ক্ষতি পূরণ করে দিন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমাকে হেদায়েত দিন, পথভ্রষ্ট করবেন না এবং আপনার রহমতের উসিলায় আমাকে জান্নাতে প্রবেশ করান হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! হে আমার প্রতিপালক! আপনার কাছে আমাকে প্রিয় বানিয়ে দিন, আমার নিজের কাছে আমাকে বিনয়ী ও ছোট রাখুন, আর মানুষের চোখে আমাকে সম্মানিত ও মহান করে দিন এবং আমাকে অসৎ ও মন্দ চরিত্র থেকে দূরে রাখুন। হে আল্লাহ! আপনি আমাদের কাছে ঐ সব আমল চেয়েছেন, যার কোনো সাধ্য আমাদের নেই আপনার তাওফীক ছাড়া। সুতরাং আপনিই আমাদেরকে ঐ সকল কাজের তাওফীক দিন, যা আমাদের প্রতি আপনাকে সন্তুষ্ট করবে।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে