দু‘আ-১৯৪
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমা-নান দা-ইমা-, ওয়া আসআলুকা ক্বলবান খা-শি'আ-, ওয়া আসআলুকা 'ইল্মান না-ফি'আ-, ওয়া আসআলুকা ইয়াক্বীনান ছা-দিক্বা-, ওয়া আসআলুকা দীনান ক্বইয়্যিমা-, ওয়া আসআলুকাল 'আ-ফিয়াতা মিন কুল্লি বালিয়্যাহ্, ওয়া আসআলুকা তামা-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকা দাওয়া-মাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাশ শুক্র 'আলাল 'আ-ফিয়াহ্, ওয়া আসআলুকাল গিনা- 'আনিন-না-স। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিমা- তুব্তু ইলাইকা মিন্হু ছুম্মা 'উদতু ফীহ্, ওয়া আস্তাগফিরুকা লিমা- আ'ত্বইতুকা মিন নাফ্সী ছুম্মা লাম ঊফি লাকা বিহ্, ওয়া আস্তাগফিরুকা লিন্নি'আমিল্লাতী তাক্বওওয়াইতু বিহা- 'আলা- মা'আ-ছীকা, ওয়া আস্তাগফিরুকা লিকুল্লি খইরিন আরদতু বিহী ওয়াজ্হাকা ফাখ-লাত্বানী ফীহি মা- লাইসা লাক। আল্লাহুম্মা লা- তুখযিনী ফাইন্নাকা বী 'আ-লিম, ওয়া লা- তু'আযযিবনী ফাইন্নাকা 'আলাইয়্যা ক্বা-দির।
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি চিরস্থায়ী ঈমান এবং আপনার কাছে চাই বিনীত ও আল্লাহভীরু অন্তর, এবং আপনার কাছে প্রার্থনা করছি উপকারী জ্ঞান, খাঁটি বিশ্বাস (ইয়াকীন) এবং সঠিক দ্বীন। আর আমি আপনার কাছে প্রার্থনা করছি সমস্ত বিপদ-আপদ থেকে নিরাপত্তা ('আফিয়াত), পূর্ণাঙ্গ নিরাপত্তা, স্থায়ী নিরাপত্তা, এবং আপনার কাছে চাই নিরাপত্তার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করার এবং মানুষের কাছ থেকে নির্মুখাপেক্ষী থাকার তৌফিক। হে আল্লাহ! আমি আপনার কাছে সেই সমস্ত পাপের জন্য ক্ষমা চাচ্ছি, যা থেকে আমি আপনার কাছে তওবা করেছিলাম কিন্তু পরবর্তীতে আবার তা করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার নফসের সেই সমস্ত প্রতিশ্রুতির জন্য, যা আমি আপনার সাথে করেছিলাম কিন্তু পরে তা রক্ষা করতে পারিনি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দেওয়া সেই সমস্ত নেয়ামতের জন্য, যার মাধ্যমে শক্তি সঞ্চয় করে আমি আপনারই অবাধ্যতা ও পাপে লিপ্ত হয়েছি এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এমন প্রতিটি নেক কাজের জন্য, যা আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তাতে আপনার উদ্দেশ্য ছাড়া অন্য কিছু (লোকদেখানো বা অন্য নিয়ত) মিশে গেছে। হে আল্লাহ! আপনি আমাকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন না, আপনি তো আমার সম্পর্কে সম্পূর্ণ অবগত; আর আমাকে আযাব বা শাস্তি দেবেন না, নিশ্চয়ই আপনি আমার ওপর পূর্ণ ক্ষমতাবান।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে