আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা- আ’হ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত্ব’তু আ’উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূ-উলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূ-উলাকা বিযামবী ফাগ্ফির্লী ফাইন্নাহু- লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা- আনতা
হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া আর কোনো সত্য মা‘বূদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি। তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও; কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
আল্লাহুম্মা আকছির মালাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফীমা আ‘ত্বাইতাহু।
হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দান করেছেন, তাতে বরকত দান করুন।
আল্লাহুম্মাজ‘আল সালা-তাকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকা-তিকা ‘আলা সাইয়্যিদিল মুরসালীন, ওয়া ইমামিল মুত্তাকীন, ওয়া খা-তামিন নাবিয়্যীন, মুহাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসূলিকা, ইমামিল খাইরি, ওয়া কা-ইদিল খাইরি, ওয়া রাসূলির রাহমাহ। আল্লাহুম্মাব‘আসহু মাকামাম মাহমূদান ইয়াগবিতুহু বিহিল আওয়ালূনা ওয়াল-আখিরূন। আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ।
“হে আল্লাহ! আপনি আপনার প্রশান্তি আপনার রহমত ও বরকত আপনার বান্দা ও রাসূল, রাসূলকুলের শিরোমণি, মুত্তাকীগণের ইমাম, সর্বশেষ নবী, কল্যাণ ও মঙ্গলের ইমাম, রহমতের রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি নাযিল করুন। হে আল্লাহ! আপনি তাঁকে মাকামে মাহমুদে (জান্নাতের চরম প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার জন্য পূর্ববর্তী ও পরবর্তীগণ আকাঙ্ক্ষা করে থাকেন। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল করুন, যেরূপ আপনি রহমত নাযিল করেছেন ইবরাহীম (আ:) ও তাঁর বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরদের উপর বরকত দান করুন, যেরূপ আপনিই তো বরকত দান করেছেন ইবরাহীম (আ:) ও তাঁর বংশধরদের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত।
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি, ওয়াল-কাসালি, ওয়াল-হারামি, ওয়াল-বুখলি, ওয়াল-জুবনি; ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আযাবিল-কবরি, ওয়া মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাত।
হে আল্লাহ্! আমি আপনার নিকট অপারগতা, অলসতা, চরম বার্ধক্য, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে কবরের আযাব এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে