দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণের জন্যে এই দু‘আ পড়বে
হে আল্লাহ্! আমাদের প্রতিপালক! দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করুন। এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৪৮; সহীহ বুখারী, হাদীস নং: ৬৩৮৯; সহীহ মুসলিম, হাদীস নং: ২৬৮৮
হযরত আনাস ইবনে মালিক (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! কোন দু‘আ সর্বোত্তম? তিনি বলেছেন, তোমার রবের কাছে দুনিয়া ও অখিরাতে ক্ষমা ও প্রার্থনা কর। অতঃপর দ্বিতীয় দিন লোকটি তাঁর কাছে এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! কোন দুঁআ সর্বোত্তম ? তিনি বললেন, তুমি তোমার রবের কাছে দুনিয়া ও অখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর। অতঃপর সে ব্যক্তি তৃতীয় দিন তাঁর কাছে এসে বললো, হে আল্লাহর নবী! কোন দু‘আ সর্বোত্তম? তিনি বলেছেন, তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর। যদি তোমাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি সফল হলে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে