কুরআন অন্তরের বসন্ত, আলোর উৎস ও দুঃখের উপশম
আল্লাহুম্মা জ‘আলিল কুরআ-না রবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদ্রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী
হে আল্লাহ! আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখ অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।
মুসনাদে আহমাদ, হাদীস নং: ৪০৯১
হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি দুশ্চিন্তা ও বিপদে আক্রান্ত হয় এবং এ দু'আটি পাঠ করে, তবে মহান আল্লাহ্ তাকে বিপদমুক্ত করে দেবেন এবং দুঃখের স্থলে তাকে আনন্দ দান করবেন। দু'আটি এইঃ اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَنُورَ صَدْرِي ، وَجِلاَءَ حُزْنِي ، وَذَهَابَ هَمِّي ، إِلاَّ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ ، وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا "হে আল্লাহ্। আমি তোমার বান্দা তোমার দাসের ছেলে এবং তোমার দাসীরও ছেলে। আমার কপালও তোমার হাতে। তোমার নির্দেশই আমার উপর কার্যকরী হয়। তোমার সিদ্ধান্ত ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। আমি তোমার ঐ সকল নাম নিয়ে তোমার নিকট প্রার্থনা করছি, যে নামে তুমি নিজেকে অভিহিত করেছ অথবা যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছ অথবা তোমার কোন সৃষ্টিকে তা শিখিয়েছ অথবা ইলমে গায়বের মধ্যে তা সংরক্ষণ করে রেখেছ। আমি প্রার্থনা করছি যে, কুরআনকে আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও, আমার অন্তরে আলো বানিয়ে দাও। আমার দুশ্চিন্তা বিদূরিতকারী বানিয়ে দাও এবং আমার সকল দুঃখের অবসানকারী বানিয়ে দাও।" লোকেরা বলল, ইয়া রাসুলুল্লাহ্। আমাদের সবার জন্যই কি এই দু'আটি শিখে নেয়া উচিত? তিনি বললেনঃ আলবৎ, যারা ঐ দু'আটির কথা শুনবে, তাদের সবারই এটি শিখে নেয়া উচিত। https://muslimbangla.com/hadith/1618676
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে