আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮১৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১৬. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি দুশ্চিন্তা ও বিপদে আক্রান্ত হয় এবং এ দু'আটি পাঠ করে, তবে মহান আল্লাহ্ তাকে বিপদমুক্ত করে দেবেন এবং দুঃখের স্থলে তাকে আনন্দ দান করবেন। দু'আটি এইঃ
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَنُورَ صَدْرِي ، وَجِلاَءَ حُزْنِي ، وَذَهَابَ هَمِّي ، إِلاَّ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ ، وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا
"হে আল্লাহ্। আমি তোমার বান্দা তোমার দাসের ছেলে এবং তোমার দাসীরও ছেলে। আমার কপালও তোমার হাতে। তোমার নির্দেশই আমার উপর কার্যকরী হয়। তোমার সিদ্ধান্ত ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। আমি তোমার ঐ সকল নাম নিয়ে তোমার নিকট প্রার্থনা করছি, যে নামে তুমি নিজেকে অভিহিত করেছ অথবা যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছ অথবা তোমার কোন সৃষ্টিকে তা শিখিয়েছ অথবা ইলমে গায়বের মধ্যে তা সংরক্ষণ করে রেখেছ। আমি প্রার্থনা করছি যে, কুরআনকে আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও, আমার অন্তরে আলো বানিয়ে দাও। আমার দুশ্চিন্তা বিদূরিতকারী বানিয়ে দাও এবং আমার সকল দুঃখের অবসানকারী বানিয়ে দাও।"
লোকেরা বলল, ইয়া রাসুলুল্লাহ্। আমাদের সবার জন্যই কি এই দু'আটি শিখে নেয়া উচিত? তিনি বললেনঃ আলবৎ, যারা ঐ দু'আটির কথা শুনবে, তাদের সবারই এটি শিখে নেয়া উচিত।
(হাদীসটি আহমদ, বাযযার, আবু ইয়ালা, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি আবূ সালামা জুহানী সূত্রে কাসিম ইবন আবদুর রহমান তাঁর পিতার মাধ্যমে এবং তিনি ইবন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ আবদুর রহমান যদি তাঁর পিতা থেকে মুরসালরূপে বর্ণনা না করে থাকেন, তবে হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ হবে।
(হাফিয বলেন:) হাদীসটি ইরসালের দোষ থেকে মুক্ত নয়। আর আবূ সালামার আলোচনা পরে আসবে।
তাবারানী এ হাদীসটি হযরত আবু মুসা আশআরী (রা) থেকে উপরের বর্ণনার মতই রিওয়ায়াত করেছেন এবং শেষাংশে এ কথাটি বৃদ্ধি করেছেনঃ জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্। এ বাক্যগুলো থেকে যে ব্যক্তি উদাসীন থাকবে, সে তো খুবই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বললেন, অবশ্যই। অতএব তোমরা নিজেরা এগুলো পাঠ করবে এবং অন্যদেরকেও শিক্ষা দেবে। কেননা এর কল্যাণ ও বরকতের আশায় যে এগুলো পাঠ করবে এবং অন্যকে শিক্ষা দেবে, আল্লাহ তার বিপদ দূর করে দেবেন এবং তার খুশি ও আনন্দকে দীর্ঘস্থায়ী করে দেবেন।)

كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2816- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أصَاب أحدا قطّ هم وَلَا حزن فَقَالَ اللَّهُمَّ إِنِّي عَبدك وَابْن عَبدك وَابْن أمتك ناصيتي بِيَدِك مَاض فِي حكمك عدل قضاؤك أَسأَلك بِكُل اسْم هُوَ لَك سميت بِهِ نَفسك أَو أنزلته فِي كتابك أَو عَلمته أحدا من خلقك أَو استأثرت بِهِ فِي علم الْغَيْب عنْدك أَن تجْعَل الْقُرْآن ربيع قلبِي
وَنور صَدْرِي وجلاء حزني وَذَهَاب همي إِلَّا أذهب الله عز وَجل همه وأبدله مَكَان حزنه فَرحا
قَالُوا يَا رَسُول الله يَنْبَغِي لنا أَن نتعلم هَؤُلَاءِ الْكَلِمَات قَالَ أجل يَنْبَغِي لمن سمعهن أَن يتعلمهن
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم كلهم عَن أبي سَلمَة الْجُهَنِيّ عَن الْقَاسِم بن عبد الرَّحْمَن عَن أَبِيه عَن ابْن مَسْعُود وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم إِن سلم من إرْسَال عبد الرَّحْمَن عَن أَبِيه
قَالَ الْحَافِظ لم يسلم وَأَبُو سَلمَة الْجُهَنِيّ يَأْتِي ذكره
وروى هَذَا الحَدِيث الطَّبَرَانِيّ من حَدِيث أبي مُوسَى الْأَشْعَرِيّ بِنَحْوِهِ وَقَالَ فِي آخِره قَالَ قَائِل يَا رَسُول الله إِن المغبون لمن غبن هَؤُلَاءِ الْكَلِمَات
قَالَ أجل فقولوهن وعلموهن فَإِنَّهُ من قالهن وعلمهن التمَاس مَا فِيهِنَّ أذهب الله كربه وَأطَال فرحه