আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮১৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১৭. হযরত আবূ বাক্‌রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিপদে পতিত ব্যক্তির দু'আ হলঃ
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ
"হে আল্লাহ! আমি তোমার রহমতের প্রত্যাশা করছি। অতএব তুমি আমাকে এক পলকের জন্যও আমার নিজের উপর ছেড়ে দিও না এবং তুমি আমার সকল অবস্থা সংশোধন করে দাও।"
(হাদীসটি তাবারানী এবং ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন হিব্বান হাদীসটির শেষাংশে এ কথাটি বৃদ্ধি করেছেনঃ لا اله الا أنت "তুমি ছাড়া কোন মাবুদ নেই।")
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2817- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَلِمَات المكروب اللَّهُمَّ رحمتك أَرْجُو فَلَا تَكِلنِي إِلَى نَفسِي طرفَة عين وَأصْلح لي شأني كُله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه
وَزَاد فِي آخِره لَا إِلَه إِلَّا أَنْت
tahqiqতাহকীক:তাহকীক চলমান