আল্লাহুম্মাজ‘আলনী সবূরাঁও ওয়াজ‘আলনী শাকূরাঁও, ওয়াজ‘আলনী ফী ‘আইনী সগীরাঁও ওয়া ফী আ‘য়ুনিন্না-সি কাবীরা।
হে আল্লাহ! আমাকে অধিক ধৈর্যশীল ও অধিক কৃতজ্ঞ বানিয়ে দিন। আমাকে আমার নিজের চোখে ছোট এবং মানুষের চোখে বড় করে দিন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযাল ইয়াওমি, ওয়া ফাতহাহূ, ওয়া নাসরাহূ, ওয়া নূরাহূ, ওয়া বারাকাতাহূ, ওয়া হুদাহূ।
হে আল্লাহ! আমি আপনার কাছে এই দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, আলো, বরকত ও হিদায়াত প্রার্থনা করছি।
ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যূমু, বিরাহমাতিকা আসতাগীসু, আসলিহ লী শা’নী কুল্লাহূ, ওয়া লা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইনিন।
হে চিরঞ্জীব! হে সবকিছুর ধারক ও রক্ষক! আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি। আমার সকল বিষয় সংশোধন করে দিন এবং চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না।
আসআলুকা বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুস সামাওয়াতু ওয়াল আরদু, ওয়া বিকুল্লি হাক্কিন হুয়া লাকা, ওয়া বিহাক্কিস সা-ইলীনা ‘আলাইকা আন তুকীলানী ওয়া আন তুজীরানী মিনান নারি বিকুদরাতিক।
আমি আপনার সেই সত্তার নূরের উসিলায় প্রার্থনা করছি, যার দ্বারা আসমানসমূহ ও জমিন আলোকিত হয়েছে। আপনার জন্য নির্ধারিত প্রতিটি হকের উসিলায় এবং আপনার কাছে প্রার্থনাকারীদের হকের উসিলায় প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার কুদরতে জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিন।
আল্লাহুম্মাজ‘আল আওয়ালা হাযান নাহারি সালাহা, ওয়া আওসাতাহু ফালাহা, ওয়া আখিরাহু নাজাহা। আসআলুকা খাইরাদ দুনইয়া ওয়াল আখিরাতি, ইয়া আরহামার রাহিমীন।
হে আল্লাহ! এই দিনের প্রথম ভাগকে কল্যাণময়, মধ্যভাগকে সফলতাময় এবং শেষ ভাগকে কামিয়াবিময় করুন। আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করছি, হে সর্বাধিক দয়ালু!
আল্লাহুম্মাগফির লী যানবী, ওয়াখসা শাইত্বানী, ওয়া ফুক্কা রিহানী, ওয়া সাক্কিল মীযানী, ওয়াজ‘আলনী ফিন নাদিয়্যিল আ‘লা।
হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার শয়তানকে অপদস্থ করুন, আমার দায়মুক্তি নিশ্চিত করুন, আমার আমলের পাল্লা ভারী করুন এবং আমাকে সর্বোচ্চ মর্যাদার সমাবেশে স্থান দিন।
আল্লাহুম্মাজ‘আলনী মিনাত তাওয়াবীনা, ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহহিরীন।
হে আল্লাহ! আমাকে অধিক তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
আল্লাহুম্মাগফির লী, ওয়াহদিনী, ওয়ারযুকনী, ওয়া ‘আফিনী, ওয়াহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল-হাক্কি বিইযনিক।
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে হিদায়াত দান করুন, আমাকে রিজিক দান করুন এবং আমাকে সুস্থতা দান করুন। আপনার অনুমতিক্রমে সত্যের যেসব বিষয়ে মতভেদ করা হয়েছে, সেসব বিষয়ে আমাকে সত্যের পথ দেখান।
আল্লাহুম্মাগফির লী খাতায়ায়া ওয়া জুনূবী কুল্লাহা। আল্লাহুম্মা আন‘আশনী ওয়া আহয়িনী ওয়ারযুকনী, ওয়াহদিনী লিসালিহিল আ‘মালি ওয়াল আখলাকি। ইন্নাহূ লা ইয়াহদী লিসালিহিহা, ওয়ালা ইয়াসরিফু সাইয়িআহা ইল্লা আনতা।
হে আল্লাহ! আমার সমস্ত ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাকে সজীবতা ও শক্তি দান করুন, আমাকে জীবিত রাখুন, আমাকে রিজিক দান করুন এবং আমাকে নেক আমল ও উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ উত্তম আমলের দিকে পথ দেখাতে পারে না এবং মন্দ কাজ ও মন্দ চরিত্র থেকে বিরত রাখতে পারে না।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে