টয়লেটে প্রবেশের পূর্বে পড়বে
۞ بِسْمِ اللهِ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
উচ্চারণঃবিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
আল্লাহ তা‘আলার নামে (প্রবেশ করছি), হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।
সহীহ বুখারী, হাদীস নং: ৬৩২২; সুনানে তিরমিযী, হাদীস নং: ৬০৬; মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, ৬/১১৪, হাদীস নং: ২৯৯০২; রদ্দুল মুহতার (ফাতাওয়ায়ে শামী), ১/৫৫৯
হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিঞ্জাখানায় (বাথরুমে) প্রবেশ করতেন, তখন বলতেন: বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সুতরাং বিসমিল্লাহসহ দুআটি পড়া উত্তম। আর এটাই হানাফী মাযহাবের মত।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে