আল্লাহর রহমত, হিদায়াত ও কল্যাণ প্রার্থনার দু‘আ
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ رَحْمَةً مِّنْ عِنْدِكَ تَهْدِيْ بِهَا قَلْبِيْ، وَتَجْمَعُ بِهَا أَمْرِيْ، وَتَلُمُّ بِهَا شَعَثِيْ، وَتُصْلِحُ بِهَا دِيْنِيْ
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাম মিন ইনদিকা, তাহদী বিহা কালবী, ওয়া তাজমাউ বিহা আমরী, ওয়া তালুম্মু বিহা শাআছী, ওয়া তুসলিহু বিহা দীনী।
হে আল্লাহ! আমি আপনার পক্ষ থেকে এমন রহমত প্রার্থনা করছি, যার মাধ্যমে আপনি আমার অন্তরকে সঠিক পথ দেখাবেন, আমার সব কাজ একত্রিত ও সুশৃঙ্খল করবেন, আমার বিচ্ছিন্নতা দূর করবেন এবং আমার দ্বীনকে সংশোধন করবেন।
সুনানে তিরমিযী, হাদীস ৩৫২৯
এ দুআয় অন্তরের হিদায়াত, জীবনের বিশৃঙ্খলা দূর হওয়া এবং দ্বীনের সংশোধনের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে