সিজদায় সকল গুনাহ মাফের দু‘আ
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণঃআল্লাহুম্মাগফির লী যানবী কুল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।
হে আল্লাহ! আমার সব গুনাহ ক্ষমা করে দিন—ছোট ও বড়, আগের ও পরের, প্রকাশ্য ও গোপন সব গুনাহ।
সহীহ মুসলিম, হাদীস ৯৬৮ (আন্তর্জাতিক নং ৪৮৩)।
এই দুআর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে তার সকল গুনাহ—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন—ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ ﷺ সিজদায় এ দুআ পড়তেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে