নেককার সঙ্গী প্রার্থনা
۞ اَللّٰهُمَّ ارْزُقْنِي جَلِيسًا صَالِحًا
উচ্চারণঃআল্লাহুম্মার যুক্বনী জালীসান সালিহা।
হে আল্লাহ! আমাকে সৎ ও নেককার সঙ্গী দান করুন।
সহীহ বুখারী, হাদীস নং: ৩৭৪২ ; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৬৩৩১
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি.)-এর বিশিষ্ট শাগরিদ হযরত আলকামা রহ. বলেছেনঃ তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম (সেখানে পৌছে) দু’রাকআত (নফল) নামায আদায় করে দুআ করলাম, হে আল্লাহ্, আপনি আমাকে একজন নেককার সাথী মিলিয়ে দিন। তারপর আমি একটি জামাআতের নিকট এসে তাদের নিকট বসলাম। তখন একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই বসলেন। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? তারা উত্তরে বললেন, ইনি আবুদ দারদা (রাযি.)। আমি তখন তাঁকে বললাম, আমি আল্লাহর নিকট দুআ করেছিলাম তিনি যেন আমাকে একজন নেককার সঙ্গীর ব্যবস্থা করে দেন। ফলে আল্লাহ্ আপনাকে মিলিয়ে দিয়েছেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে