হতাশার মুহূর্তে মনকে শান্ত করার নববী দু‘আ
اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
উচ্চারণঃআল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ‘তাইতা, ওয়ালা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়ালা ইয়ানফা‘উ যাল-জাদ্দি মিনকাল-জাদ্দু
হে আল্লাহ! আপনি যা দান করেন, তা রোধ করার কেউ নেই; আর আপনি যা রোধ করেন, তা দান করারও কেউ নেই। আর আপনার কাছে (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।
সহীহ বুখারী, হাদীস নং ৭২৯২
হযরত মুআবিয়া (রাযি.) মুগীরা ইবনে শুবা (রাযি.) এর নিকট এ মর্মে লিখে পাঠালেন যে, তুমি রাসূলুল্লাহ ﷺ থেকে যা কিছু শুনেছ তা আমাকে লিখে পাঠাও। তিনি বলেন, তিনি তাকে লিখলেন যে, রাসূলুল্লাহ ﷺ প্রতি নামাযের পর বলতেন- আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ‘তাইতা, ওয়ালা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়ালা ইয়ানফা‘উ যাল-জাদ্দি মিনকাল-জাদ্দু
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে