কান, চোখ, জিহ্বা, অন্তর এবং কামভাবের অনিষ্ট থেকে বাঁচার দু‘আ
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি সাম'ঈ, ওয়া মিন শাররি বাসারী, ওয়া মিন শাররি লিসানী, ওয়া মিন শাররি কালবী, ওয়া মিন শাররি মানিয়্যী।
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং কামভাবের অনিষ্ট থেকে।
সহীহ বুখারী, হাদীস নং: ৫২; সহীহ মুসলিম, হাদীস নং: ২৬৫৭; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৯২
হযরত শাকল ইবনে হুমায়দ (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ এর কাছে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে পানাহ চাওয়ার একটি দু‘আ শিখিয়ে দিন যদ্বারা আমি পানাহ চাইব। তিনি তখন আমার হাত ধরে বললেন, বল- “আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি সাম'ঈ, ওয়া মিন শাররি বাসারী, ওয়া মিন শাররি লিসানী, ওয়া মিন শাররি কালবী, ওয়া মিন শাররি মানিয়্যী।” মানুষের বিভিন্ন বাহ্যিক ও অভ্যন্তরীণ গুনাহের সঙ্গে তার অঙ্গ-প্রত্যঙ্গ ও অন্তরের গভীর সম্পর্ক রয়েছে। তাই এগুলোকে গুনাহের বিভিন্ন প্রবেশপথ হিসেবে বিবেচনা করা যায়। আর এই দু‘আটি হলো এসব অঙ্গ-প্রত্যঙ্গ ও অন্তরের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রার্থনা।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে