দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দু‘আ
۞ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মু‘আফাতা ফিদ্দুনইয়া ওয়াল-আখিরাহ।
হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও কল্যাণ প্রার্থনা করছি।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৫১
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা যত রকম দু'আ করে, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ (ইয়া আল্লাহ আপনার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি) এর চেয়ে উত্তম নয়।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে