ইবাদতের তাওফিক লাভের শ্রেষ্ঠ দু‘আ
۞ اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণঃআল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিক।
হে আল্লাহ্! আমাকে আপনার যিকির, শোকর এবং উত্তম রূপে ইবাদত করতে সাহায্য করুন। আমল
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৫২২
হযরত মু‘আয ইবনে জাবাল (রাযি) সূত্রে বর্ণিত। একদা নবী (ﷺ) তার হাত ধরে বললেন, হে মু‘আয! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি। তিনি বললেন, হে মু‘আয! আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক সালাতের পর উক্ত দু‘আটি কখনো পরিহার করবে না।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে