আনসারী সাহাবীদের জন্য রাসূলুল্লাহ ﷺ-এর মাগফিরাতের দু‘আ
اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ، وَلِأَبْنَاءِ الأَنْصَارِ، وَلِأَبْنَاءِ أَبْنَاءِ الأَنْصَارِ، وَلِنِسَاءِ الأَنْصَارِ
উচ্চারণঃআল্লাহুম্মাগফির লিল-আনসার, ওয়া লি-আবনা' ইল আনসার, ওয়া লি-আবনাই আবনা' ইল আনসার, ওয়া লি-নিসাইল আনসার।
হে আল্লাহ! তুমি মাফ করে দাও আনসারীদের, আনসারীদের সন্তানদের, আনসারীদের সন্তানের সন্তানদের এবং আনসারী মহিলাদের।
জামে' তিরমিযী, হাদীস নং: ৩৯০৯
ইসলামের জন্য আনসারী সাহাবীদের ত্যাগ ও কুরবানী ছিল অতুলনীয়। তাঁদের ঈমান, ভালোবাসা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপে নবী কারীম ﷺ তাঁদের জন্য উপরোক্ত দু‘আ করেছেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে