মুমিন নারী-পুরুষ, সকল মুমিনের জন্য মাগফিরাত ও ঐক্যের দু‘আ
আল্লাহুম্মাগফির লিলমুমিনীনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত, ওয়া আল্লিফ বাইনা কুলূবিহিম, ওয়া আসলিহ যাতা বাইনিহিম, ওয়ানসুরহুম আলা আদুউয়্যিকা ওয়া আদুউয়্যিহিম।
হে আল্লাহ! আপনি সকল মুমিন পুরুষ ও মুমিন নারী, সকল মুসলিম পুরুষ ও মুসলিম নারীকে ক্ষমা করুন। তাঁদের অন্তরসমূহের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করুন, তাঁদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন এবং আপনার ও তাঁদের শত্রুদের বিরুদ্ধে তাঁদের সাহায্য করুন।
কানযুল উম্মাল, হাদীস নং: ২১৯৫৯
হযরত উমর ইবনুল খাত্তাব (রাযি.)-এর সকালের নামাযে কুনূতে নাঝেলার আমল হাদীসে বর্ণিত হয়েছে, হযরত উমর ইবনুল খাত্তাব (রাযি.) সকালের নামাযে রুকূ‘র পর কুনূত পাঠ করতেন। এরপর তিনি মুমিন ও মুসলিম নারী-পুরুষের জন্য মাগফিরাত কামনা, তাঁদের অন্তরসমূহে ভালোবাসা ও ঐক্য সৃষ্টি, পারস্পরিক সম্পর্ক সংশোধন এবং শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনার জন্যে এই দু'আ পরতেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে