দ্বীনের হেফাজত ও সংশোধনের দু‘আ
আল্লাহুম্মা আসলিহ্ লী দীনিয়াল্লাযী হুয়া ‘ইসমাতু আমরী, ওয়া আসলিহ্ লী দুনইয়ায়াল্লাতী ফীহা মা‘আশী, ওয়া আসলিহ্ লী আখিরাতিয়াল্লাতী ফীহা মা‘আদী, ওয়াজ‘আলিল হায়াতা যিয়াদাতাল্লী ফী কুল্লি খাইর, ওয়াজ‘আলিল মাওতা রাহাতাল্লী মিন কুল্লি শারর।
হে আল্লাহ! আপনি আমার দ্বীন ইসলাহ (পরিশুদ্ধ) করে দিন, যে দ্বীনে আমার রক্ষাকবচ। আপনি সংশোধন করে দিন আমার দুনিয়াকে, যেথায় আমার জীবিকা (রয়েছে), আপনি ইসলাহ (কল্যাণকর) করে দিন আমার আখিরাতকে, যেখানে আমাকে প্রত্যাবর্তন (করতে হবে)। আপনি আমার জীবনকে দীর্ঘায়িত করে দিন প্রত্যেকটি কল্যাণময় কাজের জন্য এবং আপনি আমার মৃত্যু কে আরামদায়ক বানিয়ে দিন সব মন্দ থেকে।
সহীহ মুসলিম হাদীস নং: ৬৬৫৫ আন্তর্জাতিক নং: ২৭২০
এটি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণসম্বলিত একটি جامع দুআ এবং রাসূলুল্লাহ ﷺ-এর জাওয়ামিউল কালিম-এর অন্তর্ভুক্ত। এতে প্রথমে দীন সংশোধনের দুআ করা হয়েছে; কারণ দীনই মানুষের সব কল্যাণের রক্ষাকবচ। এরপর হালাল ও পবিত্র জীবিকার মাধ্যমে দুনিয়ার জীবন সুন্দর করা এবং সৎ আমলের মাধ্যমে আখিরাত সংশোধনের আবেদন করা হয়েছে। পাশাপাশি জীবনকে নেক আমল বৃদ্ধির মাধ্যম এবং মৃত্যুকে দুনিয়া, কবর ও জাহান্নামের যাবতীয় অনিষ্ট থেকে মুক্তির কারণ বানানোর প্রার্থনা করা হয়েছে। হাদীসটি রাসূলুল্লাহ ﷺ-এর নিয়মিত যিকর ও দুআ এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ প্রার্থনার গুরুত্বও তুলে ধরে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে