আমল ও নিয়তের বিশুদ্ধতা কামনায় দু‘আ
اللَّهُمَّ اجْعَلْ عَمَلِي صَالِحًا، وَاجْعَلْهُ لَكَ خَالِصًا، وَلَا تَجْعَلْ لِأَحَدٍ فِيهِ شَيْئًا
উচ্চারণঃআল্লাহুম্মা ইজআল ‘আমালী সালিহান, ওয়াজআলহু লাকা খালিসান, ওয়ালা তাজআল লি-আহাদিন ফিহি শাই’আ
হে আল্লাহ! আমার আমলকে সৎ করে দিন, এবং একে আপনার জন্য খাঁটি করে দিন, আর কারো অংশ এতে রাখবেন না।
আযযুহদ লি আহমাদ ইবনে হাম্বল, হাদীস নং: ৬১৭; মাজমুউ ফাতাওয়া লিবনি তাইমিয়াহ ৩/১২৪
এটি হযরত উমর রাদিআল্লাহু আনহুর দু‘আ। এই দু‘আটি ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ খুব পছন্দ করতেন। তাই তিনিও বেশি বেশি এই দু‘আ করতেন। এভাবে দু‘আ করলে আশা করা যায় সাহাবায়ে কেরামের মতো রিয়া মুক্ত আমলের তাওফীক অর্জিত হবে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে