অন্তরে প্রীতি ও সুসম্পর্ক প্রতিষ্ঠার দু‘আ
اَللّٰهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا
উচ্চারণঃআল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, ওয়া আসলিহ যা-তা বাইনিনা।
হে আল্লাহ! আমাদের অন্তরসমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন, আর আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন।
সুনানে আবু দাউদহাদীস নং: ৯৬৯; মা'আরিফুল হাদীস, হাদীস নং: ২৩৯
এই দু‘আর মাধ্যমে পারস্পরিক সম্পর্কের সংশোধন এবং অন্তরসমূহের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি অর্জন করা যায়। অন্তরের অমিল, হিংসা ও বিদ্বেষ দূর করে মানুষের দীন-দুনিয়া, বৈষয়িক ও আধ্যাত্মিক যাবতীয় নিয়ামত থেকে যথাযথভাবে উপকৃত হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়। পাশাপাশি, সমাজকে হিংসা-বিদ্বেষের অভিশাপ থেকে মুক্ত করতেও এটি সহায়ক।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে