ঈমানের সততা, হিংসা দূরীকরণ ও সাহাবীদের প্রতি শ্রদ্ধার শ্রেষ্ঠ দু‘আ
রব্বানাগফির লানা ওয়া লি-ইখওয়ানিনাল্লাযীনা সাবাকূনা বিল-ঈমানি, ওয়া লা তাজ‘আল ফী কুলূবিনা গিল্লাল্লিল্লাযীনা আমানূ, রব্বানা ইন্নাকা রাঊফুর রাহীম।
হে আমাদের প্রতিপালক! ক্ষমা কর আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকেও, যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোন হিংসা-বিদ্বেষ রেখ না। হে আমাদের প্রতিপালক! তুমি অতি মমতাবান, পরম দয়ালু।
সূরা হাশর, আয়াত: ১০
ঈমানের মাপকাঠি: সাহাবীদের প্রতি অন্তরে ভালোবাসা রাখা এবং তাঁদের জন্য এই মাগফিরাতের দু‘আ করা পরবর্তী মুসলমানদের ঈমান ও সত্যপন্থী হওয়ার প্রধান শর্ত। রাষ্ট্রীয় সম্পদে (ফায়) অংশীদারিত্ব: যারা সাহাবীদের প্রতি শ্রদ্ধা রেখে এই দু‘আ করবে, ফায়-এর মালে (রাষ্ট্রীয় সম্পদ) কেবল তাদেরই অধিকার থাকবে। জান্নাতী আলামত: এই দু‘আর মাধ্যমে অন্তরকে মুসলমানদের প্রতি পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও কুধারণা থেকে মুক্ত রাখা যায়, যা মানুষকে জান্নাতী হওয়ার উচ্চ মর্যাদায় আসীন করে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে