দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকার দুআ
আল্লাহুম্মা যাহ্হিদনা ফিদ্দুনইয়া, ওয়া ওয়াস্সি‘ আলাইনা মিনহা, ওয়া লা তাযউই বিহা ‘আন্না, ওয়া তুরাগ্গিবনা ফীহা।
হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ার প্রতি অনাসক্ত করে দিন, সেই সাথে আমাদেরকে রিযিকের প্রশস্ততাও দান করুন। এমন যেন না হয়, আমাদের কাছ থেকে দুনিয়া গুটিয়ে নিয়ে আমাদেরকে দুনিয়ার প্রতি লালায়িত বানিয়ে রাখলেন।
কিতাবুয যুহদ লিবনি আবিদ দুনিয়া, হাদীস নং ২৩১
সাহল ইবন সা'দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) -এর নিকট হাযির হলো, এবং বললোঃ হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি আমল বাতলে দিন, যখন আমি তা আমল করব, আল্লাহ তা'আলা আমাকে ভালবাসবেন এবং লোকেরাও আমাকে ভালবাসবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি দুনিয়ার প্রতি যুহদ ইখতিয়ার করো, আল্লাহ তোমাকে ভালবাসবেন এবং মানুষের হাতে যা আছে, তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারা তোমাকে ভালাবাসবে। সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৪১০২
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে