আল্লাহর দিদার ও সাক্ষাতের আকাঙ্ক্ষার দু‘আ
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَىٰ وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَىٰ لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ.
উচ্চারণঃআল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা লায্যাতান্ নায্যরি ইলা ওয়াজ্হিকা, ওয়াশ্শাওকা ইলা লিক্বা-ইকা, ফী গাইরি দার্রাআ-মু-দির্রাতিন, ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন।
হে আল্লাহ! আমি আপনার কাছে (বেহেশতে) আপনার পবিত্র চেহারা দর্শনের স্বাদ এবং আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রার্থনা করছি—কোনো ক্ষতিকর কষ্ট ও পথভ্রষ্টকারী ফিতনায় পতিত হওয়া ছাড়া।
সুনানে নাসায়ী , হাদীস নং: ১৩০৫
নবী ﷺ তাঁর উম্মতকে দুআর আদবসমূহ শিক্ষা দিয়েছেন। এর মধ্যে রয়েছে—আল্লাহর প্রশংসা করা এবং তাঁর নাম ও গুণাবলির মাধ্যমে তাঁর কাছে ওসীলা গ্রহণ করা। কারণ, এটি দুআ কবুল হওয়ার অন্যতম মাধ্যম। উল্লেখিত দু‘আতে বিষয়গুলো বিদ্যমান রয়েছে। আদ-দুরারুস সানিয়্যাহ।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে