অত্যাচারী (কাফের বা মুসলমান) মানুষের জন্য ক্ষমা ও হিদায়াতের দু'আ
اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ
উচ্চারণঃআল্লাহুম্মাগফির লিকাওমী, ফা-ইন্নাহুম লা ইয়া‘লামূন।
হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করুন; কারণ তারা জানে না।
সহীহ বুখারী হাদীস নং: ৩৪৭৭
এক নবীকে তাঁর নিজ সম্প্রদায় প্রহার করে রক্তাক্ত করে দিয়েছিল। অথচ তিনি প্রতিশোধের দু'আ না করে নিজের চেহারা থেকে রক্ত মুছে মুছে উপরোক্ত দু'আটি পড়েছে। এটি ছিল পূর্ববর্তী কোনো এক নবীর ঘটনা। রাসূলুল্লাহ ﷺ সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনা বর্ণনা করে তাঁর উম্মতের জন্য ক্ষমাশীলতা, ধৈর্য ও সহনশীলতার এক অনন্য শিক্ষা তুলে ধরেছেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে