অভাব, হীনতা ও জুলুম থেকে বাঁচার দু‘আ
۞ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الفَقْرِ وَالقِلَّةِ وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল-ফাকরি ওয়াল-কিল্লাতি ওয়াজ-জিল্লাতি, ওয়া আঊযু বিকা আন আয্লিমা আও উয্লামা।
হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই দারিদ্র্য, অল্পতা ও হীনতা থেকে, আর আমি তোমার কাছে আশ্রয় চাই এই যে, আমি যেন কারও উপর জুলুম না করি বা কেউ যেন আমার উপর জুলুম না করে।
সুনানে নাসাঈ, হাদীস নং: ৫৪৬১
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার আদেশ দিতেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে