ঈমান ও রাসূলের আনুগত্যের দু‘আ
۞ رَبَّنَا اٰ مَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
উচ্চারণঃরাব্বানা আ-মান্না বিমা আনযালতা ওয়াত্তবা‘নার রসূলা ফাকতুবনা মা‘আশ-শাহিদীন।
হে আমাদের প্রতিপালক! আপনি যা-কিছু নাযিল করেছেন আমরা তাতে ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। সুতরাং আমাদেরকে সেই সকল লোকের মধ্যে লিখে নিন, যারা (সত্যের) সাক্ষ্যদাতা।
সূরা আলে ইমরান, আয়াত নং : ৫৩
নবী করীম ﷺ ফজরের দুই রাকাত সুন্নত নামাযে এই আয়াত তিলাওয়াত করেছেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে