দু‘আ-১৯৬
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ ثَـوَابَ الشَّاكِرِيْنَ وَنُزُلَ الْمُقَرَّبِيْنَ، وَمُرَافَقَةَ النَّبِيِّيْنَ وَيَقِيْنَ الصِّدِّيْقِيْنَ، وَذِلَّةَ الْمُتَّقِيْنَ، وَإِخْبَاتَ الْمُوْقِنِيْنَ حَتّٰى تَوَفّٰنِيْ عَلٰى ذٰلِكَ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা ছাওয়া-বাশ শা-কিরীন, ওয়া নুযুলাল মুক্বর্রবীন, ওয়া মুরা-ফাক্বাতান নাবিয়্যীন, ওয়া ইয়াক্বীনাস ছিদ্দীক্বীন, ওয়া যিল্লাতাল মুত্তাক্বীন, ওয়া ইখবা-তাল মূক্বিনীন, হাত্তা- তাওয়াফ্ফানী 'আলা- যা-লিকা ইয়া- আরহামার র-হিমীন।
হে আল্লাহ! আমি আপনার কাছে কৃতজ্ঞ বান্দাদের প্রতিদান এবং আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের আতিথেয়তা প্রার্থনা করছি। আর (প্রার্থনা করছি) নবীদের সাহচর্য, সিদ্দিকগণের মতো সুদৃঢ় বিশ্বাস, মুত্তাকীদের মতো বিনয় ও নম্রতা এবং পূর্ণ বিশ্বাসী মুমিনদের মতো আল্লাহর প্রতি পরম ভক্তি ও একাগ্রতা। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! আপনি এই সমস্ত গুণাবলীর ওপরই আমার মৃত্যু দান করুন (অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই অবস্থায় অবিচল রাখুন)।
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে