দু‘আ-১৯৫
আল্লাহুম্মা রব্বাস সামা-ওয়া-তিস সাব্'ই ওয়া রব্বাল 'আরশিল 'আযীম, আল্লাহুম্মাকফিনী কুল্লা মুহিম্মিম মিন হাইছু শি'তা, ওয়া মিন আইনা শি'তা। হাসবিয়াল্লাহু লিদীনি, হাসবিয়াল্লাহু লিদুন্ইয়াইয়া, হাসবিয়াল্লাহু লিমা- আহাম্মানী, হাসবিয়াল্লাহু লিমান বাগা- 'আলাইয়্যা, হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী, হাসবিয়াল্লাহু লিমান কা-দানী বিসূইন, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মাওতি, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মাসআলাতি ফিল ক্ববরি, হাসবিয়াল্লাহু 'ইন্দাল মীযা-নি, হাসবিয়াল্লাহু 'ইন্দাস সিরা-তি, হাসবিয়াল্লাহু লা- ইলা-হা ই্ল্লা- হুয়া 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল 'আরশিল 'আযীম।
হে আল্লাহ! সাত আসমানের প্রতিপালক এবং মহান আরশের মালিক! হে আল্লাহ! আপনি যেভাবে চান এবং যেখান থেকে চান আমার প্রতিটি গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয়ের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আমার দ্বীন রক্ষার জন্য আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার দুনিয়ার (জীবন ও জীবিকার) বিষয়ে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে কোনো বিষণ্ণতা বা দুশ্চিন্তা আমাকে গ্রাস করতে চায়, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আমার ওপর অন্যায় বা জুলুম করে, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আমাকে দেখে হিংসা করে, তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে কেউ আমার বিরুদ্ধে অনিষ্টের ষড়যন্ত্র করে, তাকে প্রতিহত করতে আল্লাহই আমার জন্য যথেষ্ট। মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহই আমার জন্য যথেষ্ট। কবরের সওয়াল-জওয়াবের সময় আল্লাহই আমার জন্য যথেষ্ট। (হাশরের ময়দানে) আমলনামা পরিমাপের দাঁড়িপাল্লার (মীযান) সামনে আল্লাহই আমার জন্য যথেষ্ট। পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তিনি সুমহান আরশের অধিপতি।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে