দু‘আ-১৮৬
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْئألُكَ تَمَامَ النِّعْمَةِ فِيْ الْأَشْيَآءِ كُلِّهَا، وَالشُّكْرَ لَكَ عَلَيْهَا حَتّٰى تَرْضٰى وَبَعْدَ الرِّضٰى، وَالْخِيَرَةَ فِيْ جَمِيْعِ مَا تَـكُوْنُ فِيْهِ الْخِيَرَةُ، وَلِجَمِيْعِ مَيْسُوْرِ الْأُمُوْرِ كُـلِّهَا لَا بِمَعْسُوْرِهَا يَا كَرِيْمُ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামা-মান নি'মাতি ফিল আশ্ইয়া-ই কুল্লিহা-, ওয়াশ শুকরা লাকা 'আলাইহা- হাত্তা- তারদ্বা- ওয়া বা'দার রিদ্ব-, ওয়াল খিয়ারতা ফী জামী'ই মা- তাকূনু ফীহিল খিয়ারতু, ওয়া লিজামী'ই মাইসূরিল উমুরি কুল্লিহা- লা- বিমা'সূরিহা- ইয়া কারীম।
হে আল্লাহ! আমি আপনার কাছে সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ নেয়ামত প্রার্থনা করছি, এবং সেসব নেয়ামতের ওপর আপনার এমন কৃতজ্ঞতা আদায়ের তৌফিক চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টির পরেও তা জারি থাকে। আর যেসব বিষয়ে বাছাই হতে পারে সেখানে আপনিই আমার জন্য বাছাই করে দিন। হে পরম সম্মানিত সত্তা! আপনি আমার সমস্ত কাজকর্মকে সহজ উপায়ে সম্পন্ন করে দিন, কোনো কাজকে কঠিন বা জটিল করবেন না।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে