দু‘আ-১৮৫
اَللّٰهُمَّ اجْعَلْ وَسَاوِسَ قَلْبِيْ خَشْيَتَكَ وَذِكْرَكَ، وَاجْعَلْ هِمَّتِيْ وَهَوَايَ فِيْمَا تُحِبُّ وَتَرْضٰى. اَللّٰهُمَّ وَمَا ابْتَلَيْتَنِيْ بِه مِنْ رَّخَآءٍ وَّشِدَّةٍ فَمَسِّكْنِيْ بِسُنَّةِ الْحَقِّ وَشَرِيْعَةِ الْإِسْلَامِ.
উচ্চারণঃআল্লাহুম্মাজ্'আল অসা-উইসা ক্বলবী খশইয়াতাকা ওয়া যিক্রকা, ওয়াজ্'আল হিম্মাতী ওয়া হাওয়া-ইয়া ফীমা- তুহিব্বু ওয়া তারদ্বা-। আল্লাহুম্মা ওয়া মাব্তালাইতানী বিহী মির্ রখ-ইঁও ওয়া শিন্দ্দাতিন ফামাস্সিক্নী বিসুন্নাতিল হাক্বকি ওয়া শারী'আতিল ইসলাম।
হে আল্লাহ! আপনি আমার অন্তরের ওয়াসওয়াসা (কুবুদ্ধি ও কুচিন্তা)-গুলোকে আপনার ভয় এবং আপনার যিকিরে রূপান্তরিত করে দিন। আর আমার সমস্ত আকাঙ্ক্ষা, সংকল্পকে সেই বিষয়ের অনুগামী করে দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ! আপনি আমাকে আরাম-আয়েশ (স্বাচ্ছন্দ্য) কিংবা দুঃখ-কষ্ট যার মাধ্যমেই পরীক্ষায় ফেলুন না কেন; আমাকে সর্বদা সত্যের পথে এবং ইসলামী শরীয়তের ওপর অটল অবিচল রাখুন।
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে