দু‘আ-১৮০
اَللّٰهُمَّ اجْعَلْ سَرِيْرَتِيْ خَيْرًا مِّنْ عَلَانِيَتِيْ وَاجْعَلْ عَلَانِيَتِيْ صَالِحَةً. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِيْ النَّاسَ مِنَ الْمَالِ وَالْأَهْلِ وَالْوَلَدِ غَيْرَ ضَآلٍّ وَّلَا مُضِلٍّ.
উচ্চারণঃআল্লাহুম্মাজ্'আল সারীরতী খইরম মিন 'আলা-নিয়াতী ওয়াজ্'আল 'আলা-নিয়াতী স্ব-লিহাহ্। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন স্ব-লিহি মা- তু'তিন-না-সা মিনাল মা-লি ওয়াল আহ্লি ওয়াল ওয়ালাদি গইরা দ্ব-ল্লিউঁ ওয়া লা- মুদ্বিল্ল।
হে আল্লাহ! আপনি আমার গোপন অবস্থাকে আমার প্রকাশ্য অবস্থার চেয়েও উত্তম করে দিন এবং আমার প্রকাশ্য অবস্থাকে সৎ ও সুন্দর (আমলদার) বানিয়ে দিন। হে আল্লাহ! আপনি মানুষকে সম্পদ, পরিবার ও সন্তান-সন্ততির মধ্য থেকে যা কিছু উত্তম ও কল্যাণকর দান করে থাকেন আমি আপনার কাছে তা প্রার্থনা করছি; এমন অবস্থায় যা আমাকে পথভ্রষ্ট করবে না এবং অন্যের পথভ্রষ্টতার কারণও বানাবে না।
-তিরমিযী
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে