দু‘আ-১৭৮
يَا ذَا الْمَعْرُوْفِ الَّذِيْ لَا يَنْقَضِيْ أَبَدًا! وَيَا ذَا النَّعْمَآءِ الَّتِيْ لَا تُحْصٰىۤ أَبَدًا! أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ، وَبِكَ أَدْرَأُ فِيْ نُحُوْرِ الْأَعْدَآءِ وَالْجَبَابِرَةِ.
উচ্চারণঃইয়া যাল মা'রূফিল্লাযী লা- ইয়ান্ক্বদ্বী আবাদা! ওয়া ইয়া যান না'মা-ইল্লাতী লা- তুহ্স্বা- আবাদা! আসআলুকা আন তুসল্লিয়া 'আলা- মুহাম্মাদিউঁ ওয়া 'আলা- আ-লি মুহাম্মাদ, ওয়া বিকা আদরাউ ফী নুহূরিল আ'দা-ই ওয়াল জাবা-বিরাহ্।
হে চিরস্থায়ী কল্যাণের অধিকারী! যাঁর অনুগ্রহ কখনো শেষ হয় না, এবং হে অসীম নেয়ামতের অধিকারী! যাঁর নেয়ামতসমূহ কখনো গুণে শেষ করা যায় না! আমি আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর পরিবার-পরিজনের ওপর দরূদ ও রহমত বর্ষণ করুন। আর আপনারই শক্তির সাহায্যে আমি শত্রু এবং স্বৈরাচারী-অত্যাচারীদের আক্রমণ ও ষড়যন্ত্রকে প্রতিহত করছি (তাদের কণ্ঠনালী চেপে ধরছি)।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে