দু'আ
যেকোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে ধৈর্য, অবিচলতা ও বিজয় লাভ করার দু‘আ
সকল দু'আ একত্রে দেখুন
যেকোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে ধৈর্য, অবিচলতা ও বিজয় লাভ করার দু‘আ
রব্বানা আফরিগ ‘আলাইনা সবরাও ওয়া ছাব্বিত আকদামানা ওয়ানছুরনা ‘আলাল কাওমিল কাফিরীন।
হে আমাদের পালনকর্তা! আমাদের ওপর সবরের গুণ ঢেলে দাও, আমাদেরকে দৃঢ় ও অবিচল রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য ও বিজয় দান কর।
সূরা বাকারাহ, আয়াত নং: ২৫০
হযরত মূসা (আ)-এর ইন্তেকালের পর অত্যাচারী কাফির শাসক জালুত বনী ইসরাঈলদের ওপর আক্রমণ করে তাদের জনপদ দখল করে নেয় এবং সন্তানদের বন্দী করে। পরবর্তীতে বনী ইসরাঈলদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তালুতকে তাদের রাজা বা সেনাপতি মনোনীত করেন। তালুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য নিয়ে রওনা হন, তখন প্রচণ্ড গরমে পথিমধ্যে একটি নদীর পানি দিয়ে আল্লাহ তাআলা তাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা নেন। তৃষ্ণার্ত সৈন্যদের নদী থেকে সামান্য পানি ছাড়া অতিরিক্ত পানি পান করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু অল্প কয়েকজন ব্যতীত প্রায় সব সৈন্যই অতিরিক্ত পানি পান করে পরীক্ষায় ব্যর্থ হয় এবং শারীরিকভাবে দুর্বল ও অলস হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাত্র কয়েকজন খাঁটি মুমিন সৈন্য নদী পার হয়ে জালুতের বিশাল ও শক্তিশালী বাহিনীর মুখোমুখি হন। শত্রুর বিশালতার সামনে ভয় না পেয়ে তারা বিশ্বাস করেছিলেন যে আসল শক্তি সৈন্যসংখ্যায় নয়, বরং আল্লাহর সাহায্যে নিহিত। সেই চরম প্রতিকূল মুহূর্তে তারা আল্লাহর দরবারে ধৈর্য ও বিজয়ের প্রার্থনা (দুআ) করেন। যেকোনো কঠিন পরিস্থিতিতে এই প্রার্থনাটি করলে আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও অবিচলতা লাভ করা যায় এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে