দু‘আ-১৭২
আল্লাহুম্মা আনা ‘আবদুকা, ওয়াবনু ‘আবদিকা, ওয়াবনু আমাতিকা। নাসিয়াতী বিয়াদিকা, আতাকাল্লাবু ফী কাবদাতিকা, ওয়া উসাদ্দিকু বিলিকাআইকা, ওয়া উ’মিনু বিওয়া‘দিকা। আমারতানী ফা‘আসাইতু, ওয়া নাহাইতানী ফা-আতাইতু। হাযা মাকানুল ‘আইযি বিকা মিনান নার। লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা, যালামতু নাফসী ফাগফির লী। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।
হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র এবং আপনার বান্দীর পুত্র। আমার কপালের চুল আপনার হাতে; আমি আপনারই নিয়ন্ত্রণাধীন। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়টি সত্য বলে বিশ্বাস করি এবং আপনার প্রতিশ্রুতির প্রতি ঈমান রাখি। আপনি আমাকে আদেশ করেছেন, কিন্তু আমি অবাধ্যতা করেছি। আপনি আমাকে নিষেধ করেছেন, কিন্তু আমি তা করে বসেছি। এ হলো আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয়প্রার্থীর অবস্থান। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি নিজের প্রতি যুলুম করেছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে