দু‘আ-১৭১
আল্লাহুম্মা আনিস ওয়াহশাতী ফী কাবরী। আল্লাহুম্মারহামনী বিল কুরআনিল ‘আযীমি, ওয়াজ‘আলহু লী ইমামাঁও ওয়া নূরাঁও ওয়া হুদাঁও ওয়া রহমাহ। আল্লাহুম্মা যাক্কিরনী মিনহু মা নাসীতু, ওয়া ‘আল্লিমনী মিনহু মা জাহিলতু, ওয়ারযুকনী তিলাওয়াতাহু আনা-আল লাইলি ওয়া আনা-আন নাহার, ওয়াজ‘আলহু লী হুজ্জাতাই ইয়া রব্বাল ‘আলামীন।
হে আল্লাহ! আমার কবরে আমার নিঃসঙ্গতা দূর করে আমাকে প্রশান্তি দান করুন। হে আল্লাহ! মহান কুরআনের মাধ্যমে আমার প্রতি রহম করুন। কুরআনকে আমার নেতা, আলো, হিদায়াত ও রহমত বানিয়ে দিন। হে আল্লাহ! কুরআনের যে অংশ আমি ভুলে গেছি, তা আমাকে স্মরণ করিয়ে দিন। এর যে জ্ঞান আমার অজানা, তা আমাকে শিখিয়ে দিন। রাত ও দিনের বিভিন্ন সময়ে কুরআন তিলাওয়াত করার তাওফীক দান করুন এবং কুরআনকে আমার পক্ষে দলিল বানিয়ে দিন। হে সমগ্র জগতের প্রতিপালক!
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে