দু‘আ-১৭০
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাখাফাতান তাহজুরুনী ‘আন মা‘আসীকা, হাত্তা আ‘মালা বিত্বা‘আতিকা ‘আমালান আসতাহিক্কু বিহী রিদাকা, ওয়া হাত্তা উনাসিহাকা বিত তাওবাতি খাওফাম মিনকা, ওয়া হাত্তা উখলিসা লাকান নাসীহাতা হায়াআম মিনকা, ওয়া হাত্তা আতাওয়াক্কালা ‘আলাইকা ফিল উমূরি কুল্লিহা, ওয়া হুসনা যন্নিম বিকা। সুবহানা খালিকিন নূর। আল্লাহুম্মা লা তুহলিকনা ফুজাআতাঁও, ওয়া লা তা’খুযনা বাগতাতাঁও, ওয়া লা তুগফিলনা ‘আন হাক্কিওঁ ওয়া লা ওয়াসিয়্যাহ।
হে আল্লাহ! আমি আপনার কাছে এমন ভয়ের অনুভূতি প্রার্থনা করছি, যা আমাকে আপনার অবাধ্যতা থেকে বিরত রাখবে; যাতে আমি আপনার আনুগত্যে এমন আমল করতে পারি, যার মাধ্যমে আপনার সন্তুষ্টি লাভের যোগ্য হতে পারি। আপনার ভয়ে যেন তাওবার মাধ্যমে আপনার কাছে আন্তরিকভাবে ফিরে আসতে পারি এবং আপনার প্রতি লজ্জাবোধের কারণে আপনার জন্য উপদেশ ও আনুগত্যের ক্ষেত্রে আন্তরিকতা অবলম্বন করতে পারি। জীবনের সব বিষয়ে যেন আপনার ওপর ভরসা করতে পারি এবং আপনার প্রতি উত্তম ধারণা পোষণ করতে পারি। পবিত্র সেই সত্তা, যিনি নূরের স্রষ্টা। হে আল্লাহ! আমাদের আকস্মিকভাবে ধ্বংস করবেন না, অতর্কিতে পাকড়াও করবেন না এবং কোনো হক বা অসিয়তের ব্যাপারে আমাদের উদাসীন রাখবেন না।
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে